কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের যোগদান | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের যোগদান

কলাপাড়ায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষের যোগদান

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ পদে যোগদান করেছেন লেখক-গবেষক প্রফেসর ড. ফাতেমা হেরেন। আজ সোমবার দুপুরে তিনি যোগদান করেন। তিনি বিসিএস ষোলতম ব্যাচের (সাধারণ শিক্ষা) একজন কর্মকর্তা।

গত ২১ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয়ের উপ সচিব (সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত পত্রাদেশ থেকে তাঁর বদলীর আদেশ সম্পর্কে জানা যায়।

নবনিযুক্ত অধ্যক্ষের যোগদান উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনিযুক্ত অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জসীম উদ্দিন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবীর, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক তায়েফ কুতুব উদ্দিন আহমেদ সুমন ও প্রদর্শক মাঈন উদ্দিন আহমেদ। নবনিযুক্ত অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন কলেজ প্রাঙ্গনে এসে পৌঁছলে শিক্ষক-কর্মচারীরা ফুল দিয়ে  বরণ করে নেন।

এর আগে তিনি সরকারি ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। ড. ফাতেমা হেরেন ঝালকাঠী জেলার রাজাপুর থানায় ১৯৬৮ সালের ৩০ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইদুর রহমান ও মা সামছুন্নাহার হেলেন। দুই ভাই-বােনের মধ্যে তিনি বড়। বরিশাল সরকারি বালিকা বিদ্যালয় এবং শেরে বাংলা ডিগ্রি কলেজ বরিশাল থেকে যথাক্রমে ১৯৮৩ ও ১৯৮৫ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। বরিশাল বিএম কলেজের ইতিহাস বিভাগ থেকে ১৯৮৮ ও ১৯৮৯ সালে মেধাবী ফলাফলের মধ্য দিয়ে অর্জন করেন যথাক্রমে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ২০১০-১১ শিক্ষাবর্ষে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে গবেষণাকর্ম সম্পাদন করেছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!