কলাপাড়ায় কৃষকদের ন্যায্য দাবী আদায়ে সমাবেশ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
কলাপাড়ায় কৃষকদের ন্যায্য দাবী আদায়ে সমাবেশ

কলাপাড়ায় কৃষকদের ন্যায্য দাবী আদায়ে সমাবেশ

নয়নাভিরাম গাইন (নয়ন)।। কলাপাড়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধানের মন ৪০ কেজীতে নির্ধারণ,লাভজনক দাম,খাল স্লুইস দখল মুক্ত,ইজারা বাতিল,প্রতি ইউনিয়নে গোডাউন নির্মাণ,শস্য বীমা চালু,খোদ কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয় সহ নানা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি

কলাপাড়া উপজেলা শাখা মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে এ সমাবেশ করেছে। সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি কলাপাড়া উপজেলার সাধারন সম্পাদক ও কৃষক সমিতির সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ন্যাশনাল আওমীপার্টি উপজেলা শাখার সভাপতি খান মতিউর রহমান,বাংলাদেশ কৃষক সমিতি উপজেলার সহ- সভাপতি মোঃ আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন), চায়না শুোজি মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এম বি বিএস ডিগ্রি সম্পন্ন ডাঃ ফাহাদ আবদুল্লাহ, কৃষক সমিতির সদস্য আমানউল্লাহ আমান, কৃষনেতা জুলফিকার আলী, কৃষক আঃ হক গাজী প্রমুখ।

প্রায় ২ ঘন্টাব্যাপী সমাবেশে বক্তারা ৪০ কেজীতে ধানের মন বাস্তয়ান, নতুন করে উপজেলার কোন খাল স্লুইচ ইজারা না দেয়া,ন্যায্যমুল্যে সার কীটনাশক বিক্রি নিশ্চিত,সরকারী গোডাউনে ঝামেলা মুক্ত ধানবিক্রি নিশ্চিত,সহজ শর্তে কৃষিঋণ প্রদান, কৃষি কার্ডের সুবিধা না পাওয়া সহ কৃষকদের নানা বঞ্চনার কথা তুলে ধরেন। তাই কৃষকের গুরুত্বপূর্ণ এ সকল বিষয় নজরে এনে ব্যবস্থা নেয়ার জন্য বাংলাদেশ সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের প্রতি জোর দাবি জানয়েছেন বক্তারা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!