পায়রা বন্দরের অধিগ্রহণ করা কৃষি জমি লিজ বাতিলের দাবিতে বি-ক্ষো’ভ | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
পায়রা বন্দরের অধিগ্রহণ করা কৃষি জমি লিজ বাতিলের দাবিতে বি-ক্ষো’ভ

পায়রা বন্দরের অধিগ্রহণ করা কৃষি জমি লিজ বাতিলের দাবিতে বি-ক্ষো’ভ

আপন নিউজ অফিসঃ পায়রা বন্দরে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য পরিবারের অধিগ্রহণের টাকা পরিশোধ না করেই বন্দর কর্তৃপক্ষ কৃষি জমি লিজ দেয়ার প্রক্রিয়া শুরু করায় উত্তপ্ত হয়ে উঠেছে কলাপাড়ার লালুয়া। এ ঘটনায় আজও হাজার হাজার ক্ষতিগ্রস্থ্য পরিবার বিক্ষোভ সমাবেশ করেছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় লালুয়ার হাসনাপাড়া আবাসনে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা বলেন, তারা পায়রা বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে কৃষি জমি লিজ দেয়া বন্ধের দাবিতে হাইকোর্টে একটি রিট করেছেন। কিন্তু এরমধ্যেই বন্দর কর্তৃপক্ষ ৫১ জনকে এক হাজার ১১৮ একর কৃষি জমি লিজ দিয়েছে। অথচ লালুয়ার জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ্য ৭৫ ভাগ পরিবারের অধিগ্রহণের কয়েকশ কোটি টাকা এখনও তুলতে পারেনি।

গ্রামবাসীর দাবি, পায়রা বন্দর কর্তৃপক্ষ যদি বন্দরের উন্নয়নের স্বার্থে জমি ব্যবহার করে তাতে তারা বাঁধা দেবেন না। কিন্তু টাকা পরিশোধের আগে তাদের কৃষি জমি লিজ দেয়া হলে তারা তা প্রতিহত করবেন।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে জমি লিজ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মজিবুর প্যাদা, রাইসুল ইসলাম টিপু বিশ্বাস, মাওলানা নাইমুল ইসলাম নাইম, মোঃ জসিম উদ্দিন, কৃষক মোঃ বাবুল আক্তার, মোঃ সোবাহান মৃধা প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!