তালতলীতে রাতের আঁধারে কৃষকের পাকা ধান ক-র্ত’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন
তালতলীতে রাতের আঁধারে কৃষকের পাকা ধান ক-র্ত’ন

তালতলীতে রাতের আঁধারে কৃষকের পাকা ধান ক-র্ত’ন

আমতলী প্রতিনিধিঃ বরগুনার তালতলী উপজেলার নিন্দ্রা গ্রামের সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জানাগেছে, উপজেলার ৭ নং সোনাকাটা ইউনিয়নের নিদ্রা এলাকায় মোস্তফা ফরাজীর সঙ্গে সিদ্দিকুর রহমানের ৩৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার শালিস বৈঠক হয় কিন্তু মোস্তফা ফরাজী বৈঠকের সিধান্ত মানেনি। বৃহস্পতিবার দিবাগত রাতের আধারে মোস্তফা ফারাজী, মনির,মামুন,শাকিল,নাঈম,শাহিদা বেগম, কুলসুম ও তাদের সহযোগীরা পাকা ধান কেটে নিয়েছে এমন অভিযোগ সিদ্দিকুর রহমানের।

স্থানীয়রা জাকিরসহ বেশ কয়েকজন বলেন জমির মালিক সিদ্দিকুর রহমানের সাথে তার আত্মীয়-স্বজনের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরাজ চলছে। ওই বিরোধের জের ধরে রাতের আধারে জমির ধান কেটে নিয়ে গেছে।

সিদ্দিকুর রহমান বলেন, স্থানীয় চেয়ারম্যানদের কাছে একাধিকবার এ বিষয়ে অভিযোগ করলে তিনি উভয়পক্ষকে বলেন যে জমি চাষাবাদ করছে তিনি ধান কেটে নিবে কিন্তু চেয়ারম্যানদের আদেশ উপেক্ষা করে রাতের আধারে মোস্তফা ফারাজী, মনির, মামুন, শাকিল, নাঈম,শাহিদা বেগম, কুলসুম ও তাদের সহযোগীরা পাকা ধান কেটে নিয়েছে।

অভিযুক্ত মোস্তফা ফারাজি ধান কেটে নেওয়ার কথা স্বীকার করে বলেন, আমার পৈত্রিক সম্পত্তির ধান আমি কেটে নিয়েছি। দীর্ঘদিন ধরে এই জমি আমি ভোগ-দখলে আছি। এটা নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হয়েছে। তিনি আরো বলেন, গতকাল স্থানীয় চেয়ারম্যান উভয় পক্ষকে ডাকলে কোন প্রতিকার না পেয়ে আমি আমার জমির ধান কেটে নিয়েছি। সোনাকাটা ইউপি চেয়ারম্যান ইউনুস ফরাজী বলেন,এই জমি নিয়ে অনেক দিন ধরেই দুই পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছে। বিভিন্ন সময় আমি এই জমি নিয়ে সালিশি করেছি।গতকাল সন্ধ্যায় দুই পক্ষ নিয়ে সালিশি সীমাংসের জন্য বসলে মোস্তফা কে কোনো ভাবেই মানানো যায়নি।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইমরান আলম বলেন,এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!