৩১ দফা প্রচারণায় কলাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার আল্লাহ কামিয়াব করলে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফুটবে- আমতলীর জনসভায় চরমোনাই পীর
৩১ দফা প্রচারণায় কলাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন

৩১ দফা প্রচারণায় কলাপাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের ক‍্যাম্পেইন

সাইফুল ইসলাম আপনঃ রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ, কলাপাড়া মহিলা কলেজ, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ক‍্যাম্পেইন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সুস্থ ধারার রাজনীতিতে মেধাবী নেতৃত্ব তৈরির আহ্বান জানিয়ে সোমবার (২ ডিসেম্বর) দিনব্যাপী শিক্ষার্থীদের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফাসহ বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সংবলিত বুকলেট বিতরণ করা হয়।

এসময় শিক্ষার্থীদের উদ্দেশে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমান মামুন বলেন ‘রাষ্ট্রকে সংস্কার করে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের বার্তা দিতেই আমাদের এ কর্মসূচি।

ক্যাম্পেইনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, হায়াত মাহমুদ জুয়েল, এস এম হাসান মাহমুদ রিপন।

এছাড়াও কলাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার, সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম, পৌর ছাত্রদলের সদস্য সচিব জুয়েল ইকবাল, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম দিপু, সদস্য সচিব সাইমুন রহমান ইসমাইল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাশা প্রমুখ সহ ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!