গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের শুভ উদ্বোধন | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের শুভ উদ্বোধন

গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের শুভ উদ্বোধন

সঞ্জিব দাস, গলাচিপাঃ সরাসরি কৃষকের মাধ্যমে উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য গলাচিপা প্রশাসনের ব্যবস্থাপনায়, ২ ডিসেম্বর সকালে শুরু হয়েছে টোল ও খাজনা ফ্রি সবজি বাজার।

গলাচিপা অফিসার্স ক্লাব মাঠে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় শুরু হওয়া এ কাঁচাবাজার শুভ উদ্ভোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে সবজির যে দাম তাতে মধ্যবৃত্ত এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে,আমরা বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি তারা সরাসরি তাদের উৎপাদিত পন্য এখানে বিক্রি করবে। তাদের দোকান ভাড়া দিতে হবেনা, তাদের পন্য পরিবহনের ব্যাবস্থা করা হবে ও খাজনা দিতে হবেনা। এতে করে ভোক্তা বাজারের থেকে অনেক সাশ্রয়ী মূল্যে সবজি কিনতে পারবে”।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিতি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান, জাহাঙ্গীর হোসেন টিটু, সিনিয়র সাংবাদিক মো. খালিদ হোসেন মিল্টন, হাফিজ উল্লাহ, বিশিষ্ট ব্যাবসায়ী হাজী মনির হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

এদিকে বিভিন্ন ক্রেতার সাথে কথা বলে জানা যায়, উপজেলা প্রশাসনের এ উদ্দোগকে স্বাগত জানায় তারা এবং বাজারের চেয়ে কম মূল্যে সবজি কিনতে পেরে উপজেলা প্রশাসকে ধন্যবাদ জানায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!