কলাপাড়ায় ডা’কা’তি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ছয় ডা’কা’ত গ্রে-প্তা’র | আপন নিউজ

রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে কেমিস্ট এ্যান্ড ড্রাগিষ্ট সমিতির নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মাসুদ রানা পাগলী রাহিমা মা হলেন বাবা হলেন না কেউ! আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও
কলাপাড়ায় ডা’কা’তি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ছয় ডা’কা’ত গ্রে-প্তা’র

কলাপাড়ায় ডা’কা’তি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ছয় ডা’কা’ত গ্রে-প্তা’র

আপন নিউজ অফিসঃ ডাকাতি শেষে আশ্রয় নেওয়া বাড়ি থেকে ডাকাতদলের প্রধান রাহাত ফকির (২৭), মনির ডাকুয়া (২৭), সফিক গাজী (২৭), ছগির হাওলাদার (৩৩), রাকিবুল খান (২৭) ও আশ্রয়দাতা কাশেম মৃধাকে (৪৩) আটক করে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার ভোরে এদেরকে গমইরতলা গ্রাম থেকে আটক করা হয়। এরা এখন কলাপাড়া থানায় রয়েছে। গ্রেপ্তার ডাকাতদল নেতা রাহাত ফকির বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল ফকিরের ছেলে। তার বিরেুদ্ধে আরও একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে বলে জানা গেছে। গ্রেপ্তার চার জনে বাড়ি আমতলী ও দুই জনের বাড়ি কলাপাড়ায়।

এর আগে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের গুটাবাছা গ্রামে ব্যবসায়ী রাসেল হাওলাদারের বাড়িতে ডাকাতি করে ডাকাতদল। সোমবার দিবাগত মধ্য রাতে ৬-৭ জনের ডাকাতদল রান্নাঘরের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ডাকাতদল। ডাকাতরা গৃহকর্তা রাসেল হাওলাদার ও তার স্ত্রী নুপুরকে লোহার রড দিয়ে পিটিয়ে বেধড়ক মারধর করে হাত-পা বেধে লেপের নিচে আটকে রাখে। এরপর আলমিরাসহ বিভিন্ন মালামাল তছনছ করে নগদ এক লাখ ৫৮ হাজার টাকা প্রায় আড়াই লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতদল সবাই মুখোশ পরিহিত অবস্থায় ছিল। ডাকাতদল ডাকাতি শেষে একই গ্রামের কাশেম মৃধার বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। এখবর গ্রামবাসী জানতে পেরে পুলিশে খবর দেয়।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম এখবর নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!