কোটি টাকার বকেয়া আদায়ে কলাপাড়ায় রাঘব বোয়ালদের পানির সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
কোটি টাকার বকেয়া আদায়ে কলাপাড়ায় রাঘব বোয়ালদের পানির সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু

কোটি টাকার বকেয়া আদায়ে কলাপাড়ায় রাঘব বোয়ালদের পানির সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু

বিশেষ প্রতিবেদকঃ প্রায় কোটি টাকার বকেয়া পানির বিল আদায়ে গ্রাহকদের নোটিশ প্রদান এবং পৌর শহরে একাধিক বার মাইকিং করার পর অবশেষে প্রভাবশালী, রাঘব বোয়ালদের পানির সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছে কলাপাড়া পৌরসভা।

মঙ্গলবার বিকেলে পৌরসভার প্রশাসক ও কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম’র নেতৃত্বে পৌরশহরে এ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করে কলাপাড়া পৌরসভা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সহ পানি শাখার কর্মকর্তারা।

সূত্র জানায়, সাবেক পৌর মেয়রদের আমলে পৌরসভার গ্রাহকদের কাছে পানি শাখার বকেয়া পাওনা হয় কোটি টাকার উপরে। ৫ আগষ্টের পর কয়েক লাখ টাকা আদায়ের পরও এখনও বকেয়া রয়েছে ৭৪ লাখ ১৪ হাজার ৩২১ টাকা। স্বজন প্রীতি, রাজনৈতিক কানেকশন ও ভোট নষ্ট হওয়ার ভয়ে পৌরসভার স্বার্থ জলাঞ্জলি দিয়েও মেয়র, কাউন্সিলরগণ বকেয়া আদায়ের কোন পদক্ষেপ নেয়নি। এছাড়া পৌরসভার হোল্ডিং ট্যাক্স বকেয়ার অবস্থাও প্রায় একই রকম।

পৌরসভার পানি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী মো. ওয়ালিউল্লাহ জানান, অভিযানের প্রথম দিনেই সাবেক ইউপি চেয়ারম্যান মো. তারিকুজ্জামান তারা’র বাসভবন, ব্যবসায়ী রুহুল আমিন’র মমতা রাইস মিল ও মনির বেপারী’র পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এদের কাছে পানি শাখার বকেয়া ১ লাখ ৩০ হাজার ৩৫৫ টাকা। প্রভাবশালী, রাঘব বোয়াল গ্রাহকদের কাছে পৌরসভার পানি শাখার বকেয়া টাকা আদায়ে পৌরসভা বর্তমানে হার্ড লাইনে রয়েছে।

কলাপাড়া ইউএনও মো.রবিউল ইসলাম বলেন, ‘পৌরসভার বকেয়া আদায়ে সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করা হয়েছে, যা অব্যাহত থাকবে। বকেয়া আদায়ে প্রয়োজনে আইনী পদক্ষেপ নেয়া হবে।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!