কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত | আপন নিউজ

সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

প্রধান সংবাদ
পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে
কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

কলাপাড়ায় ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সমাবেশ অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলাপাড়া পৌর শাখার উদ্যোগে দলকে গতিশীল করার লক্ষ্যে ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সমাবেশ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে চিংগড়িয়া সার্বজনীন দূর্গা মন্দিরের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন খান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, উদ্বোধক বক্তা কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু তালুকদার, সহ-সভাপতি ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, ওয়ার্ড বিএনপি নেতা বাবু নিতাই রায় সরকার, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সিকদার কালা প্রমূখ।

কর্মী সমাবেশে বক্তারা বলেন, কলাপাড়া পৌর বিএনপি’র  সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে।

আমরা আপনাদের কাছে ভোটের কথা বলবো না, আমরা শুধু একটা কথাই বলবো ৫ই আগস্ট স্বৈরাচার সরকারের পতনের পরে আমরা আপনাদের জন্য কি কাজ করেছি, আমরা যদি আপনাদের পাশে থেকে থাকি আপনারা যদি শান্তিতে, নির্বিঘ্নে থেকে থাকেন, আমরা যদি ভালো কাজ করে থাকি, তাহলে আপনাদের বিবেক কাজ করবে আপনারা কি করবেন।

এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক তারেক আনাম সুমন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার, উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগম, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার কাজল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক হারুনর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক জাকির হোসেন বাদল মৃধা, পৌর যুবদল সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ রতন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো.সজল বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক রাশেদ মোশাররফ কল্লোল, সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদল যুগ্ম-আহবায়ক, মোঃ রুহুল আমিন গাজী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম ফাহিম,পৌর শ্রমিক দল সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান শোয়েব, টিয়াখালী ইউনিয়ন যুবদল সাধারন সম্পাদক গাজী মো.নিয়াজ মোর্শেদ প্রমুখ সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!