আমতলীতে চার জয়িতাকে সংবর্ধনা | আপন নিউজ

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জেলে চাল বিতরনে হ’রিলু’ট, বসত ঘর ও ঝোপঝাড় থেকে চোরাই চাল উ’দ্ধা’র কলাপাড়ায় ফিশনেট প্রকল্পের দ্বি-মাসিক মৎস্যজীবী নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীকে ধ/র্ষ/ণ চেষ্টার অভিযোগে মা’ম’লা চিংগড়িয়া খালেও শীঘ্রই অভিযানের ঘোষণা ইউএনওর কলাপাড়ায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ কলাপাড়ায় ই’য়া’বা ও গাঁ’জা’সহ যুবক আ’ট’ক কলাপাড়ায় অ-বৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা কলাপাড়ায় পা’নি’তে ডু’বে তোহা নামে ৬ বছরের এক শি’শু’র ম’র্মা’ন্তি’ক মৃ/ত্যু কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস
আমতলীতে চার জয়িতাকে সংবর্ধনা

আমতলীতে চার জয়িতাকে সংবর্ধনা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার চার নারীকে জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে । সোমবার দুপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে জয়িতাদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ দেয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সামসুন্নাহার বেগমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, মেডিকেল অফিসার মোঃ সবুজ মিয়া, ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ, আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার। আমতলী প্রেসক্লাব সাবেক সভাপতি রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম মামুন, আমতলী সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ হোসাইন আলী কাজী, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম সাইদ খোকন ও প্রভাষক বানী রানী শীল প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম জয়িতা মোসাঃ মুজিবুননেছা, নাজমুন নাহার, আকলিমা বেগম ও শিউলী বেগমকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন।

এর আগে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে রোকেয়া দিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!