পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় মা রিনা বেগম নি’হ’ত; শিশুপুত্র, কন্যাসহ আ’হ’ত-৬ | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় মা রিনা বেগম নি’হ’ত; শিশুপুত্র, কন্যাসহ আ’হ’ত-৬

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনায় মা রিনা বেগম নি’হ’ত; শিশুপুত্র, কন্যাসহ আ’হ’ত-৬

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে সড়ক দুর্ঘটনায় মা রিনা বেগম নিহত ও শিশু পুত্র কন্যাসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ৫ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলীর কালীবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগমের মরদেহ পুলিশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত রিনা বেগমের বাড়ী যশোরের পুলিশ লাইন কালী খোলা গ্রামে। তার স্বামীর নাম মামুনুর রশিদ।

জানাগেছে, ঢাকা থেকে ছেড়ে আসা শুরভী পরিবহনে মামুনুর রশিদ স্ত্রী, ছেলে ও মেয়ে নিয়ে কুয়াকাটার যাচ্ছিল। পথিমধ্যে রবিবার সকালে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ওই গাড়ীতে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ মনিরুজ্জামান গুরুতর আহত রিনা বেগমকে মৃত্যু ঘোষনা করেছেন। অপর আহতরা হলেন নিহতের মেয়ে মালিহা (৬) আড়াই বছরের শিশুপুত্র রায়হান, কলাপাড়ার হাজীপুর গ্রামের আকলিমা (৪৭) সানজিদা (২৩) ও মাগুরা শ্রীপুর উপজেলার রাজু মিয়া (২৪)। আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আমতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ হানিফ বলেন, ভোর রাতে কুয়াকাটাগামী সুরভী পরিবহন দূর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলে ১ জন নারী নিহত ও ৬ জন আহত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মনিরুজ্জামান বলেন, রিনা নামের এক নারী নিহত এবং ৬ জন আহত হয়েছে। আহত ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, নিহত রিনা বেগমকে ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!