মহান বিজয় দিবসে পায়রা বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
মহান বিজয় দিবসে পায়রা বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত

মহান বিজয় দিবসে পায়রা বন্দরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ উন্মুক্ত

আপন নিউজ অফিসঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কলাপাড়ায় জনসাধারণের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত করলেন বাংলাদেশ নৌবাহিনী। এ উপলক্ষে পায়রা বন্দর নৌজেটিতে বানৌজা অপরাজেয় জাহাজটি সোমবার দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখার ব্যবস্থা করেন শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ। স্থানীয় সাধারন মানুষ জাহাজটি পরিদর্শন করে অত্যান্ত উৎসাহ প্রকাশ করেন।

শের-ই-বাংলা নৌঘাটি কৃর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার বাদ যোহর নৌ অঞ্চল সমূহের মসজিদে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী নৌবাহিনীর শহীদদের সমাধীস্থলে গার্ড অব অনার ও পুস্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দেশের সকল নৌঘাঁটিসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের পরিদর্শনের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করা হয়। এজন্য শের-ই-বাংলা নৌঘাঁটি কর্তৃপক্ষ পায়রা বন্দর সার্ভিস জেটিতে বানৌজা অপরাজেয় যুদ্ধ জাহাজটি জনসাধারনের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখেন।

নৌবাহিনীর জাহাজ ও মিউজিয়াম পরিদর্শন করে দর্শনার্থী ইব্রাহিম মল্লিক বলেন, জাহাজটি ঘুরে দেখে আমার খুব ভালো লাগলো। এখানে অনেক কিছু জানতে পেরেছি।

সালমা আক্তার নামের অপর এক দর্শনার্থী বলেন, সচরাচর আমাদের এই জাহাজগুলো দেখার সুযোগ হয় না। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী জাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করায় আমাদের দেখার সুযোগ হয়েছে।

বানৌজা অপরাজেয় জাহাজের কমান্ডার এস এম এল-ম আযম বলেন, আজকের এই দিনে জনসাধারণের জন্য জাহাজটি উন্মুক্ত করায় সাধারণ মানুষ ও নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে। এছাড়া, নতুন প্রজন্ম আমাদের সম্পর্কে জানতে পারছে। দেশ গঠন ও দেশ সেবায় বাংলাদেশ নৌবাহিনীতে যোগদানের জন্য তারা উদ্বুদ্ধ হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!