গলাচিপায় বর্ণিল আয়োজনে বিজয়ের ৫৪তম বছর উদযাপন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় বর্ণিল আয়োজনে বিজয়ের ৫৪তম বছর উদযাপন

গলাচিপায় বর্ণিল আয়োজনে বিজয়ের ৫৪তম বছর উদযাপন

সঞ্জিব দাস,গলাচিপাঃ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও চেতনায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা  আলোচনা সভা, শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনের কার্যক্রম শুরু হয়। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়। পরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সত্তার হাওলাদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ডা. মো. জাকির হোসেন, গণ অধিকার পরিষদের আহ্বায়ক  মো. হাফিজুর রহমান প্রমূখ।

এদিকে বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলে মাঠে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এসময় আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বিকেলে স্থানীয় স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় শিশু কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, নৃত্য এবং নাটক পরিবেশন করা হবে। বিভিন্ন আয়োজনের মধ্যে আরও ছিলো  শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এছাড়া ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে জাঁকজমকপূর্ণ করতে শহরের সরকারি বেসরকারি ভবনসহ বিভিন্ন স্থাপনায় লাল সবুজ বাতিতে আলোকসজ্জা ও পতাকা উত্তোলন করা হয়। এছাড়াও উপজেলা শহরে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।

বিজয়ের ৫৪তম বার্ষিকীতে গলাচিপা জুড়ে ছিলো মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং আনন্দঘন পরিবেশ। নতুন প্রজন্মের অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে এই আয়োজন একটি মাইলফলক হয়ে থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!