মানবিক সংগঠন আমরা কলাপাড়াবাসীর ১০ বছর পূর্তি উদযাপন | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
মানবিক সংগঠন আমরা কলাপাড়াবাসীর ১০ বছর পূর্তি উদযাপন

মানবিক সংগঠন আমরা কলাপাড়াবাসীর ১০ বছর পূর্তি উদযাপন

আপন নিউজ অফিসঃ মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী ১০ বছর পূর্তি উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে কলাপাড়া অডিটোরিয়ামে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, কেক কাঁটা ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল ইসলাম, রহমাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা, কলাপাড়া রিপোটার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, একাত্তর টেলিভিশন সংবাদদাতা মিলন কর্মকার রাজু, কলাপাড়া ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল,কলাপাড়া শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক, মোস্তফা জামান সুজন, কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের মোঃ রাসেল মোল্লা, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আপন নিউজের সম্পাদক এস এম আলমগীর হোসেন, তরুণ উদ্যোক্তা মাহবুবুল আলম নাইম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!