সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন

কলাপাড়ায় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার ও ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন

মো.নাহিদুল হকঃ কলাপাড়ায় প্রথমবারের মতো শিক্ষকদের মান উন্নয়নে ইউনেস্কো-হামদান পুরস্কার অর্জন করায় কেক কেটে উদযাপন করা হয়েছে। এসময় মানসম্মত শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ’র উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সংস্থার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এড়িয়া ম্যানেজার যোসেফ ডায়াস-এর সভাপতিত্বে ও কলাপাড়া সিডিপি ম্যানেজার পলাশ রনি মুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ, সংস্থার মনিটরিং ও ইভালুয়েশন টিমের ম্যানেজার প্রসেনজিৎ মোল্লা।

অনুষ্ঠানে গুড নেইবারস বাংলাদেশ-এর কার্যক্রম ও মানসম্মত শিক্ষা বিষয়ক পরিচিতি, বিদ্যালয়ে শিশু বান্ধব পরিবেশ ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুর মানসিক স্বাস্থ্য সমস্যার লক্ষণ, সুরক্ষার কৌশল ও সুরক্ষায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে ডালবুগঞ্জ, মহিপুর ও লতাচাপলী ইউনিয়নের ৩৬ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭২ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

এসময় অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকারা উন্মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!