পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ বন্ধ করে দেয়া হয়েছে কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। ভোরে এ কেন্দ্রের প্রথম ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দেয়া হয়। এর আগে গত ০৯ নভেম্বর থেকে রক্ষনাবেক্ষনের জন্য এ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়। পার্শ্ববর্তী পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার লক্ষে সঞ্চালন লাইন সংস্থাপনের জন্য পিডিপির (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) নির্দেশনায় এ কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়। আগামী ৭ দিন পর পুনরায় এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প কর্মকর্তা শাহ আবদুল মাওলা।

উল্লেখ্য, পায়রার পাশেই পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র নামের আরও একটি বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলমান রয়েছে। জানুয়ারী মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদনে আসবে। পার্শ্ববর্তী আমতলী উপজেলায় নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের সুইচিং পয়েন্টের লাইন ইন আউট এর জন্য পায়রার বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!