মহিপুরে ওয়ার্কসপ ও ফিটার শ্রমিকদের পরিচিতি সভা | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
মহিপুরে ওয়ার্কসপ ও ফিটার শ্রমিকদের পরিচিতি সভা

মহিপুরে ওয়ার্কসপ ও ফিটার শ্রমিকদের পরিচিতি সভা

আবুল হোসেন রাজু, কুয়াকাটাঃ মহিপুরে ওয়ার্কসপ ও ফিটার শ্রমিক নামে নতুন সংগঠনের সদস্যদের নিয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকায় মৎস্য বন্দর মহিপুরের সুগন্ধা মার্কেটে এ পরিচিত সভার আয়োজন করা হয়।

এসময় সংগঠনের সভাপতি মিলন হাওলাদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে মহিপুর থানার অফিসার ইনচার্জ মো তরিকুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ৬নং মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মো ফজলু গাজী,বরগুনা পাথরঘাটার ফিটার সংগঠনের সভাপতি শাজাহান, ওসি তদন্ত অনিমেষ।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শাজাহান মোল্লা, সহ সভাপতি হিসেবে কামাল হোসেন মন্টু ফিটার, যুগ্ম সাধারণ সম্পাদক,সজিব মুন্সি, ক্যাশিয়ার মো নান্টু ফিটার, দেলোয়ার হোসেন সহ সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন,শ্রমিক রা একে অপরের ভাই ভাই,আমরা ভালোকে ভালো বলবো খারাপকে খারাপ বলব। আমরা একসাথে কাজ করলে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিতে পারব।

সংগঠনের বিষয়ে জানতে চাইলে সভাপতি মো: মিলন হাওলাদার বলেন, সংগঠন বা সমিতি মানে হল ঐক্য,। এতদিন আমাদের কোন ঐক্য ছিল না। আজকে এই সংগঠনের মধ্য দিয়ে আমাদের ঐক্য তৈরি হলো। এই সংগঠনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারব।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ তরিকুল ইসলাম বলেন, সংগঠন মানুষকে শৃঙ্খলা এনে দেয়। পরিচিত সবাই আসতে পেরে আমার ভালো লেগেছে। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আপনাদের জন্য সকল সহযোগিতা অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!