কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থীর মৃ-ত্যু | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থীর মৃ-ত্যু

কলাপাড়ায় ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে ৬ষ্ঠ শ্রেণি শিক্ষার্থীর মৃ-ত্যু

আপন নিউজ অফিসঃ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে প্রান্ত হাওলাদার (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) বিকালে মোস্তফাপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত প্রান্ত হাওলাদার উপজেলার মহিপুর সদর ইউনিয়নের মনোহরপুর গ্রামের সুজন হাওলাদারের ছেলে।

স্থানীয় ও স্বজনরা জনান, মৃত শিক্ষার্থী তার মা প্রতিরাণী হাওলাদারের সঙ্গে অটোরিকশাযোগে নিজ বাড়ি থেকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামে তার খালা বাড়িতে যাচ্ছিল। কুয়াকাটাগামী বাসগাড়ী সাইট দিতে গিয়ে অটোরিকশাটি উল্টে রাস্তার ঢালে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রান্তকে মৃত ঘোষণা করেন। অটোরিকশায় থাকা নিহতের মা প্রীতি রানী (৩০), ছোট বোন স্বপ্না রানী (০৬) ও নানী সোনারানীকে (৫০) প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, কোনো অভিযোগ না করায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!