কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান

কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র সভাপতি কাজী সাঈদ, সম্পাদক মিজান

কুয়াকাটা সংবাদদাতাঃ কুয়াকাটায় টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের সংগঠন ‘কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনু’র সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহ-সাধারণ সম্পাদক কাজী সাঈদ। এসময় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সাঈদ (আরটিভি) ও সাধারণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান (এশিয়ান টিভি)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হোসাইন আমির (বিজয় টিভি), সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ (নাগরিক টিভি) , অর্থ সম্পাদক মনির হাওলাদার (বাংলা টিভি), দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ (গ্লোবাল টিভি), নির্বাহী সদস্য আনোয়ার হোসেন আনু (চ্যানেল এস), মনিরুল ইসলাম, (জিটিভি) ,নাসির উদ্দিন বিপ্লব (একুশে টিভি), জহিরুল ইসলাম মিরন (বাংলাভিশন) ও শহিদুল ইসলাম (কলকাতা টিভি)। ১১ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি আগামী ২ বছরের জন্য কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম পরিচালনা করবেন।

নব-নির্বাচিত সভাপতি কাজী সাঈদ সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব সকলের সহযোগিতায় যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। সংগঠনের সকলকে ঐক্যবদ্ধ রেখে সামনে অগ্রসর হবো। দেশের দক্ষিণ উপকূলের অবহেলিত জনপদের মানুষের কথা ইলেক্ট্রনিক মিডিয়ায় তুলে ধরতে এ সংগঠন কাজ করবে।’

অন্যদিকে কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরাম’র নবনির্বাচিত সভাপতি/ সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদ এর নেতৃবৃন্দদের অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া সাংবাদিক ফোরাম অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম এর পরিবার।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!