আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি

আমতলীর সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক টিম লিডার রিপন মুন্সি

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হলেন রিপন মুন্সি। মঙ্গলবার ঢাকার হলিক্রস রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে উপজেলা শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তার হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি এ সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন। রিপন মুন্সি আমতলী সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক।

জানাগেছে, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় আমতলী উপজেলার ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচী (সিপিপি) শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচনের উদ্যোগ নেয়। এ বছর আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নির্বাচিত হন ইউনিট টিম লিডার (সংকেত) মোঃ রিপন মুন্সি। মঙ্গলবার ঢাকার হলিক্রস রেডক্রিসেন্ট মেডিকেল কলেজ মিলনায়তনে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে তার হাতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান এনডিসি সম্মাননা ক্রেস্ট ও চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সিপিপির চেয়ারম্যান হাসানুল হক।

আমতলী উপজেলার সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মোঃ রিপন মুন্সি বলেন, দুর্যোগে ভালো ভুমিকা রাখায় সম্মাননা সরুপ আমাকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত করেছেন।

আমতলী উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতির কর্মসুচীর সহকারী পরিচালক মোঃ আসাদুজ্জামান বলেন, রিপন মুন্সি দুর্যোগে জীবন বাজি রেখে কাজ করেছেন। ফলে তাকে উপজেলা সিপিপির শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক মনোনীত করা হয়েছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, টিম লিডার রিপন মুন্সিকে উপজেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে মনোনীত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!