কলাপাড়ায় আসছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
কলাপাড়ায় আসছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন

কলাপাড়ায় আসছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন

আপন নিউজ অফিসঃ ২৫ ডিসেম্বর বুধবার কলাপাড়ায় আসছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি বুধবার (২৫ ডিসেম্বর) কলাপাড়ায় এসে পৌর শহরের এতিমখানা নিজ বাসায় অবস্থান করবেন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ২৬ ডিসেম্বর থেকে ০১ জানুয়ারি পর্যন্ত দলীয় প্রোগ্রাম সহ সামাজিক সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) কলাপাড়া পৌর বিএনপির উদ্দোগে শহীদ মিনার প্রাঙ্গনে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন কে গণসংবর্ধনা দেয়া হবে। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এবিএম মোশাররফ হোসেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ ফারুক’র সভাপতিত্বে উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কলাপাড়া ব্যবসায়ী সমিতির বনভোজনে যোগ দিবেন। কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় লঞ্চ যোগে ভ্রমনের উদ্দেশ্যে রওনা করবেন। শুক্রবার ২৭ ডিসেম্বর কলাপাড়া ব্যবসায়ী সমিতির বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার (২৮ ডিসেম্বর) খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম পুনর্মিলনি অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রোববার (২৯ ডিসেম্বর) উপজেলার টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান মরহুম আঃ মালেক সিকদারের রুহের ম্যাগফেরত কামনার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এবং আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩ টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিপুর থানা বিএনপির উদ্যোগে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন কে গণসংবর্ধনা দেওয়া হবে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেবেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বুধবার (০১ জানুয়ারি-২০২৫) কলাপাড়া প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নেতা এবিএম মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!