সকল নেতা-কর্মীকে বিপদের মুখে ফেলে শেখ হাসিনা তার ছোট বোন পালিয়েছে-এবিএম মোশাররফ | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
সকল নেতা-কর্মীকে বিপদের মুখে ফেলে শেখ হাসিনা তার ছোট বোন পালিয়েছে-এবিএম মোশাররফ

সকল নেতা-কর্মীকে বিপদের মুখে ফেলে শেখ হাসিনা তার ছোট বোন পালিয়েছে-এবিএম মোশাররফ

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, গত সাড়ে ১৫ বছর আওয়ামী লীগ ভোটার বিহীন নির্বাচন করে ক্ষমতায় ছিল। তারা লুটপাট করে নিজেদের ভাগ্য বদল করেছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট তারা রাতে করেছে। শেখ হাসিনা চার স্তর বিশষ্ট প্রশাসন সাজিয়ে ও ক্ষমতায় টিকতে পারেনি। গত ৫ আগষ্ট সকল নেতা-কর্মীকে বিপদের মুখে ফেলে তার ছোট বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা বুজতে পেরেছিল গত সাড়ে ১৫ বছরে তিন যা করেছেন তার জন্য তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং তার ফাঁসি হবে। এই জন্যই তিনি দল ও দলের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়। কিন্তু আমর নেত্রী বেগম খালেদা জিয়া দল ও দেশের মানুষকে রেখে পালিয়ে যায়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সংস্কারের ৩১ দফা সারা দেশের মানুষের মাঝে সারা ফেলেছে বলে তাকে দেয়া গন সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বৃহস্পতিবার শেষ বিকেলে কলাপাড়া পৌর শহীদ মিনার মাঠে পৌর বিএনপির আয়োজনে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে গন সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো: ফারুক।

পৌর সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো: জাফরুজ্জামান খোকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল তালুকদার, গাজী সুলতান আহমেদ প্রমুখ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!