খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান নানা আয়োজনে পালিত | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান নানা আয়োজনে পালিত

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান নানা আয়োজনে পালিত

আপন নিউজ অফিসঃ“এখানে ছিল এখানে আছে এখানে, আমাদের ঋণ তোমাদেরই কাছে” প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুর্নমিলনী অনুষ্ঠান। শনিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রায় পুরনো বন্ধু পেয়ে নাচে গানে মেতে ওঠে প্রাক্তন শিক্ষার্থীরা।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ১ম পুর্নমিলনী উদযাপন পর্ষদের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, ১ম পুর্নমিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক আবদুল মান্নান সচিব (অবঃ) ও সদস্য সচিব রেজাউল করিম বাবলাসহ উদযাপন পর্ষদের সদস্যরা। এ পুর্নমিলনীতে বিভিন্ন ব্যাচের প্রায় ১২০০ প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রন করে।

দিনভর বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা স্মারক, বৃক্ষ রোপন, স্মৃতিচারন অনুষ্ঠান, অ্যালমানাই গঠন, ফানুস উৎসব, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা, ঢাকা ও খুলনা থেকে আগত আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা এবং রেফেলড্র সহ নানা আয়োজনে ১ম পুর্নমিলনী উদযাপন করে শিক্ষার্থীরা। সবাই মিলে এই এলাকার উন্নয়নে কাজ করার লক্ষ্যেই এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আহবায়ক আব্দুল মান্নান।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!