গলাচিপায় বিশেষ সভা অনুষ্ঠিত | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
গলাচিপায় বিশেষ সভা অনুষ্ঠিত

গলাচিপায় বিশেষ সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা উপজেলা প্রসাশনের আয়োজনে থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ২৮ ডিসেম্বর শনিবার বেলা চার’টার দিকে উপজেলা পরিষদের হল রুমে নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ সভায় মূল আলোচনায় ঢাকা সচিবালয় অগ্নি কান্ডের ঘটনা টি উপস্থাপন করা হয়। এসময় উপজেলার সকল হাটবাজারে সতর্কতা বৃদ্ধির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর পুলিশ, গ্রাম পুলিশের টহল জোরদার করা, জনসচেতনতায় জনপ্রতিনিধিদের উদ্যোগে বিশেষ নিজ নিজ এলাকায় পাহাড়া জোরদার, বৈদ্যুতিক সংযুক্ত বাসা, বাজার, অফিস -আদালোত গুলোতে পরিক্ষা নিরীক্ষা, বিভিন্ন ইউনিয়নের বিসিআইসি’র সার ডিলার ও খুচরা বিক্রিয় সেন্টার এবং সার মৌজুদ গুদাম ঘরে পাহাড়া বৃদ্ধি সহ থার্টি ফাস্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনের নামে কেউ যেন কোন সহিংসতা করতে না পারে, তার জন্য রাত ১০ টার মধ্যে’ই সীমিত করা নির্দেশনা উপস্থাপন করেন নির্বাহী অফিসার মিজানুর রহমান।

এসময় বক্তব্য প্রদান করেন গলাচিপা থানার ওসি, মোঃ আসাদুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান, গণঅধিকার পরিষদের আহব্বায়ক মোঃ মিজানুর রহমান (মাষ্টার), গলাচিপা ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, বণিক সমিতির তাপস দত্য, বৈস্বাম্য ছাত্র বিরোধী আন্দলোনের প্রতিনিধি।

বিশেষ সভায় উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি, মেডিকেল অফিসার নোমান পারবেজ, যুব-পরিষদের পটুয়াখালী জেলার সহ সভাপতি মোঃ মহিবুল্লাহ্ এনিম, সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, চিকনিকান্দী ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, আমখোলা ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, রতনদী তালতলী ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তোফা খান, শিক্ষক প্রতিনিধি সহ অন্যান সাংবাদিক বৃন্দ এবং আনসার বিডিপি’র প্রতিনিধি সহ সরকারি দপ্তরের বিভিন্নজন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!