গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক সাকিব | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক সাকিব

গলাচিপা প্রেসক্লাবের সভাপতি হারুন, সম্পাদক সাকিব

সঞ্জিব দাস,গলাচিপাঃ দৈনিক নয়াদিগন্ত পত্রিকার গলাচিপা উপজেলা সংবাদদাতা মো. হারুন অর রশিদকে সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব সংবাদদাতা সাকিব হাসানকে সাধারণ সম্পাদক করে গলাচিপা প্রেসক্লাবের ২০২৫-২০২৬ মেয়াদে দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে প্রেসক্লাব অস্থায়ী কার্যালয়ে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন, সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম (দি ফিনান্সিয়াল এক্সপ্রেস), যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লাহ (দৈনিক প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ সাব্বির আহমেদ ইমন (এশিয়ান টিভি), দপ্তর সম্পাদক আল মামুন (দৈনিক মানব কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরেফিন লিমন (দৈনিক বাংলাদেশ সমাচার), সমাজ কল্যান সম্পাদক মুঃ ইশরাত হোসেন মাসুদ(দৈনিক প্রতিদিনের কাগজ)।

সদস্য হিসেবে আছেন- শংকর লাল দাস (দৈনিক জনকণ্ঠ), মো. মশিউর রহমান বাবুল (দৈনিক যুগান্তর), মো. কাওসার (দৈনিক সমকাল), জসিম উদ্দিন আহমেদ (দৈনিক খোলা কাগজ/এশিয়ান টেলিভিশন), আহসান জিকো (বিজয় টিভি), মাজাহারুল ইসলাম মলি (দৈনিক মানব জমিন)।

নতুন এ কমিটি ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে দায়িত্বভার গ্রহণ করবে এবং ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!