কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে এক নারীর মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মা’রধ’র | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে এক নারীর মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মা’রধ’র

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে এক নারীর মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে মা’রধ’র

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে মোসা: ফাতেমা বেগমের মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। রোববার শেষ বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত ফাতেমা বেগমের স্বামী মোঃ সাইদুল মৃধা বাদী হয়ে মোঃ হিমু, আঃ হক হাওলাদার, মোঃ শাহ আলম কে আসামি করে কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে মোঃ সাইদুল মৃধা বলেন, আমার চাষাবাদ করা জমিতে খেসারি ডাল রোপন করি। উক্ত ডাল খেতে বিবাদীদের গরু প্রবেশ করে আমার চাষাবাদ করা জমির ফসল নষ্ট করে। প্রায় সময়ই বিবাদীদের গরু ও ছাগল আমার রোপনকৃত ডাল খেতে ডুকিয়ে ফসল নষ্ট করে এবং তাদেরকে বার বার নিষেধ করা স্বত্বেও আমার কথার কোন কর্নপাত না করে সর্বদা গায়ের জোরে আমার উপর জোর জুলুম করে আসছে। তারা ক্ষমতার প্রভাব দেখায় রোববার বিকাল অনুমান ৬ টায় আমার ডাল খেতে গরু প্রবেশ করলে আমি দেখতে পাই, আঃ হক হাওলাদার কে ঠেকে গরু ছাড়ার কারন জানতে চাইলে আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গাল মন্দ করে। উক্ত গাল মন্দের শব্দ শোনে আমার স্ত্রী মোসা: ফাতেমা বেগম আসলে মোঃ হিমু, আঃ হক হাওলাদারের হাতে থাকা মরিচের গুড়া আমার স্ত্রীর চোখে মারে। তার চিৎকারে আমার মেয়ে আসে এবং মোঃ হিমু এর হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায়। দ্রুত চিকিৎসার জন্য জন্য আমার স্ত্রী নিয়ে কলাপাড়া হাসপাতালে এনে ভর্তি করি। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে।

তিনি আরো বলেন, তাদের হাতে থাকা লোহার রড, আমার স্ত্রী মাথায় আঘাত করে বলে তোকে আর জীবিত রাখবো না তাতে মারার উদ্দেশ্যে মাথায় বারি মারে এবং বিবাদী ভয়ভীতি হুমকী প্রদর্শন করে। গলায় থাকা স্বর্ণের চেইন আট আনা ওজনের যার বর্তমান মূল্য ৭০,০০০/-টাকা ও কানের থাকা স্বর্নের দুল যাহার ওজন পার্ট আনা বর্তমান মূল্য ৪৫০০০/-টাকা সর্ব মোট ১,১৫,০০০/-টাকা ২ নং বিবাদী জোর পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!