কলাপাড়া প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কলাপাড়া প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়া প্রেসক্লাবের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপন নিউজ অফিসঃ কেক কাটা আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্যদিয়ে কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় পৌর শহরে একটি বনার্ঢ্য র‌্যালী বের করা হয়। এতে গনমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন। পরে কলাপাড়া প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ৪৪ বছর বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার।

 

এ ছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য সচিব এস এম মোশাররফ হোসেন মিন্টু, উপজেলা বিএনপি’র সিনিয়র-সহ সভাপতি জাফরুজ্জামান খোকন, সধারন সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপি’র সভাপতি গাজী মো.ফারুক, সাধারন সম্পাদক মুছা তাওহিদ নান্নু মুন্সি, মহিপুর থানা বিএনপি’র সধারন সম্পদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজ, উপজেলা জামায়েতর আমির মাওলানা আব্দুল কাউম, শিক্ষক সমিতির সভাপতি ফখরুল ইসলাম, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য শিক্ষক আব্দুল খালেক, প্রেসকাব সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাবেক সাধারন সম্পাদক মহসিন পারভেজ, স্থপতি ইয়াকুব আলী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জুয়েল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক নেছার উদ্দিন আহমেদ টিপু। এছাড়াও দিনভর বিভিন্ন কর্মসুচির মধ্যদিয় কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!