গলাচিপায় গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
গলাচিপায় গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

গলাচিপায় গভীর রাতে শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন ইউএনও

সঞ্জিব দাস, গলাচিপাঃ সারা দেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায়ও শীত যেন সাধারণ মানুষকে চেপে ধরেছে। শীতের অনুভতি হাড়ে হাড়ে টের পাচ্ছে গরিব খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ। কনকনে শীতে যখন মানুষের জীবন যাত্রা স্থবির হয়ে পড়েছে ঠিক তখন রাতের আঁধারে গলাচিপা উপজেলায় হত দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত প্রায় ১০০ জন অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন ছিন্নমূল খেটে খাওয়া অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শিশু এবং বৃদ্ধদের জন্য শীত একটু বেশিই মনে হচ্ছে। শীত মনে হচ্ছে তাদের হাড়ের ভিতরেও গিয়া আঘাত করছে। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পৌরসভার সাগরদী রোড ওয়াপদায়, খেয়াঘাট, লঞ্চঘাট, আবাসন প্রকল্প ও এতিমখানা-লিল্লাহ বোর্ডিং এ শীতার্ত মানুষদের মাঝে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও মিজানুর রহমান। কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের হাতে শীতবস্ত্র দেখে দুঃস্থ, অসহায় ব্যক্তিরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। কম্বল পেয়ে পৌরসভার সাগরদী রোড ওয়াপদা এলাকার বাসিন্দা ভাপা পিঠা বিক্রেতা ফরিদা বেগম (৫৫) বলেন, আগে পুরাতন কাঁথা গায়ে মুড়িয়ে থাকতাম ঠান্ডায় ঘুম আসতো না। ইউএনও স্যারের কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি। শীতে এখন রাতে ঘুমাতে আগের মত কষ্ট হবে না। লঞ্চঘাট এলাকার পারুল বেগম (৪৫) বলেন, দুই দিন ধরে রোদের দেখা পাচ্ছি না। ঠান্ডায় শরীর জমে যাওয়ার মত অবস্থা হয়েছে। ইউএনও স্যার কম্বল দিছেন এখন ঠান্ডা একটু কম লাগবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান বলেন, প্রচন্ড শীতে নিম্ন বিত্ত মানুষ কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!