কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার উদ্বোধন | আপন নিউজ

শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের
কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার উদ্বোধন

কুয়াকাটায় মাসব্যাপী পর্যটন মেলার উদ্বোধন

আপন নিউজ অফিসঃ কুয়াকাটা পর্যটন এলাকায় মাসব্যাপী ‘পর্যটন মেলা’ শুরু হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটায় প্রধান অতিথি হিসেবে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন পর্যটন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।  পটুয়াখালী জেলা প্রশাসন এতে সার্বিক সহযোগিতা করছে।

কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজের সভাপতিত্বে পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ,  কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী, কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ প্রমুখ।

দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা বিভিন্ন পণ্য সামগ্রীর পসরা সাঁজিয়ে মাসব্যাপী এ পর্যটন মেলায় অংশগ্রহন করেছে। এ ছাড়াও মেলা প্রাংগনে দেশের বরণ্য শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে সার্কাসসহ বিভিন্ন ধরণের রাইড।

উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, কুয়াকাটায় পর্যটকদের আকৃষ্ট করতে এই পর্যটন মেলার আয়োজন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!