কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে কম্বল পেলেন ৫’শত শীতার্ত, ছিন্নমূল, অসহায় মানুষ | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে কম্বল পেলেন  ৫’শত শীতার্ত, ছিন্নমূল, অসহায় মানুষ

কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে কম্বল পেলেন  ৫’শত শীতার্ত, ছিন্নমূল, অসহায় মানুষ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া গ্রাজুয়েট ক্লাব’র উদ্যোগ  উদ্যোগে শুক্রবার কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে, কুয়াকাটা, মহিপুর,  ধুলাসার,  হাজীপুর, এতিমখানা হাফিজি মাদ্রাসা, পাখিমারা বাজার বিভিন্ন এলাকায়  ঘুরে ঘুরে  ৫’শত শীতার্ত দুস্থ প্রতিবন্ধী, অসহায় ও সুবিধাবঞ্চিত নারী পুরুষের   মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

কম্বল পেয়ে নীলগঞ্জ ইউনিয়নের সোনা বানু বলেন, ‘অনেকদিন ধইরা  শীতে কষ্ট করেতেছি। মোগো নুন আনতে পান্তা ফুরায়। গরম  কাপড় কেনার কোন সাধ্য নাই। এখন আমি কম্বল পাইছি শীতে কষ্ট  করা লাগবে না।  যারা এই কম্বল দেলেন  তাদের জন্য দোয়া করি, হেরা যেন এরকম মোগো  কম্বল দিতে পারে’

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক মহিবুল্লাহ মহিব, সাইফুল্লাহ, অফ বিট কোচিং সেন্টারের পরিচালক নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাজুয়েট ক্লাবের সদস্যবৃন্দ।

কম্বল বিতরণ কালে গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক মহিবুল্লাহ মহিব বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রায় ৫’শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। এছাড়া অনেক শিক্ষার্থীদের বই, স্কুল ব্যাগ, গৃহহীন মানুষেরও ঘর নির্মাণ ও বিশুদ্ধ পানির জন্য বিভিন্ন এলাকায় টিউবয়েলের স্থাপন করেছি।   আমাদের এই সহযোগিতা ভবিষ্যতে  অব্যাহত থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!