আমতলীতে ৯০০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ; ভালো ফলন পাওয়ার আশা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
আমতলীতে ৯০০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ; ভালো ফলন পাওয়ার আশা

আমতলীতে ৯০০ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ; ভালো ফলন পাওয়ার আশা

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলায় ৯’শ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষকরা ভালো ফসল পাবেন বলে আশা করছেন।

জানাগেছে, উপজেলার ৪ হাজার ৫’শ হেক্টর জমিতে এ বছর তরমুজ চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। ইতিমধ্যে ৯’শ হেক্টর জমিতে আগাম তরমুজ চাষ করা হয়েছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় চাষিরা পলিব্যগে তরমুজ চারা উৎপাদন করেছে। ওই চারা জমিতে রোপন করেছেন। ইতিমধ্যে চারার ডগায় ফুল ধরেছে। আগামী এক মাসের মধ্যে গাছে তরমুজের ফলন আসবে বলেন জানান কৃষকরা। অপর দিকে আমন ধান কাটা শেষ হওয়ায় চাষিরা তরমুজ চাষে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

শনিবার সরেজমিনে ঘুরে দেখাগেছে, গুলিশাখালী চর, কুকুয়া, আজিমপুর, আঠারোগাছিয়া ও সোনাখালী গ্রামে চাষিরা আগাম তরমুজ চাষ করছেন। তরমুজ গাছের ডগায় ফুল ধরেছে। কৃষকরা গাছের যতœ নিচ্ছে। পরিমানমত পানি ও কীটনাশক দিচ্ছেন।

পশ্চিম সোনখালী চাষি খোকন খাঁন বলেন, দের মাস আগে পলিথিনে উৎপাদন করা তরমুজ চারা জমিতে রোপন করেছি। আগামী এক মাসের মধ্যে ওই গাছের তরমুজ কাটা যাবে।

কুকুয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের তরমুজ চাষি মনির হাওলাদার ও জলিল আকন বলেন, আগাম তরমুজ চাষ করেছি। গাছ ভালোই হয়েছে। ধারনা করা হচ্ছে ভালো ফলন আসবে।

গুলিশাখালী চরে তরমুজ চাষী বাবুল মাস্টার বলেন, ২০ একর জমিতে তরমুজ চাষ করেছি। গাছ ভালোই বেড়েছে এবং ফুল ধরেছে। আশা করি ভালো ফলন হবে।

আমতলী উপজেলা কৃষি অফিসার মোঃ ঈছা বলেন, এ বছর উপজেলায় ৪ হাজার ৫’শ হেক্টর জমিতে তরমুজ চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। এ লক্ষমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি আরো বলেন, ৯’শ হেক্টর জমিতে চাষিরা আগাম তরমুজ চাষ করেছেন। ওই গাছ বেশ ভালোই হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে বেশ ভালো ফসল পাবে কৃষকরা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!