কলাপাড়ায় গৃহবধূর মুখ হাত চোখ বেঁ-ধে মা’রধ’র করে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লু-ট | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
কলাপাড়ায় গৃহবধূর মুখ হাত চোখ বেঁ-ধে মা’রধ’র করে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লু-ট

কলাপাড়ায় গৃহবধূর মুখ হাত চোখ বেঁ-ধে মা’রধ’র করে ৬০ ভরি স্বর্ণালঙ্কার ও দুই লাখ টাকা লু-ট

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গুরিয়া মহল্লার বাসায় তিন সন্ত্রাসী হানা দিয়েছে। তারা বাসার দুই নারীকে হাত, মুখ,চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। শনিবার সন্ধ্যার পরে আনুমানিক সাত টার দিকের এ ঘটনায় হিন্দু অধ্যুষিত ওই মহল্লায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশে ডাকাতির প্রচার ছড়িয়ে পড়ে। বাসার লোকজন জানান, বাসা ভাড়া নেওয়ার কথা বলে তিন জন তরুণ/যুবক দরজায় নক করে। দরজা খুললে বাসার মধ্যে ঢুকেই গৃহবধূ অর্পিতা সরকারসহ দুই জনকে বেধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয়। মুহূর্তের মধ্যে স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে যায়। মাত্র ১০-১৫ মিনিটের মধ্যে তরুণ গ্যাং সন্ত্রাসীরা লুটপাট করে বাসার পিছনের দরজা খুলে সটকে পড়ে। এসময় কোন পুরুষ না থাকায় এ মন ঘটনা ঘটিয়েছে।

অর্পিতা সরকার জানান, শনিবার সন্ধ্যার পরে আনুমানিক সাতটা ১০ মিনিটের সময় সামনের দরজায় নক করে ঘর ভাড়া নেওয়ার কথা বলে বাসায় তিনজন তরুণ/যুবক ঢুকেই দরজা বন্ধ করে দেয়। আচমকা তাকে লাথি, কিল-ঘুষি মারতে থাকে । চোখ মুখ হাত বেধে ফেলে । একইভাবে তার খালা শাশুড়ি শেফালী কর্মকার কে জিম্মি করে ফেলে। আলমিরার চাবি নিয়ে স্বর্ণালংকার ও টাকা লুটে নেয়। এসময় বাড়ির এক ভাড়াটিয়া অনিমা রাণী সামনের দরজায় নক করলে তিন লুটেরা পেছনের দরজা দিয়ে দ্রুত সটকে পড়ে। বিষয় টি মূহুর্তের মধ্যে ডাকাতির খবর হিসেবে ছড়িয়ে পড়ে। কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে গিয়েছেন। চুরির জন্য তিনজন ওই বাসায় ঢুকেছিল। স্বর্ণালঙ্কার টাকা পয়সা কী চুরি হয়েছে জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন। ওই পরিবার থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রকৃত তথ্য জানা যাবে।

এখবর শুনে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো রবিউল ইসলাম রাতেই ওই বাসায় ছুটে গিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!