সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
আড়াই লাখ টাকার মাল উদ্ধার; বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চু-রি; ৫০ জনের নামে মা ম লা

আড়াই লাখ টাকার মাল উদ্ধার; বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চু-রি; ৫০ জনের নামে মা ম লা

আপন নিউজ অফিসঃ কলাপাড়ার ধানখালীতে উৎপাদনের জন্য প্রস্তুত থাকা ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক পটুয়াখালী (আরএনপিএল) বিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ অন্তত পাঁচ লাখ টাকা মূল্যের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা সোহেল মোল্লা, শাহীন মোল্লা, কালাম তালুকদার, রাসেল গাজী, বাইজিদ সহ ৫০ জনের নামে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলায় চোরচক্রের ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। যাদের বাড়ি গিলাতলা, লোন্দা ও ধানখালী গ্রামে। বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম এ মামলাটি করেছেন। ১২ জানুয়ারি মামলাটি(মামলা নং১৭) কলাপাড়া থানায় রেকর্ড করা হয়েছে। চুরি হওয়া মালামাল হচ্ছে তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী।

মামলায় বলা হয়েছে, গত ৯ জানুয়ারি রাতে আসামিরা বিদ্যুৎ প্লান্টের অভ্যন্তরে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তামার তার, লোহার সামগ্রী, স্টিলের পাতসহ বিভিন্ন ধরনের মালামাল চুরি করে গিলাতলা বাজারের কাছে নিয়ে স্টক করে। ১০ জানুয়ারি সকালে ওই মালামাল একটি গাড়িতে পাচারের জন্য তোলা হচ্ছিল। এসময় বিদ্যুৎ প্লান্টের নিরাপত্তাকর্মীরা কর্মকর্তাদের নিয়ে পুলিশ ক্যাম্পের সদস্যদের সহায়তায় গাড়িসহ অন্তত আড়াই লাখ টাকা মূল্যের পাঁচ টন মালামাল উদ্ধার করেন। এচক্রটির চোরাই করা আরও এক ট্রাক মালামাল ইতোপূর্বে আটক করা হয়। পাওয়ার প্লান্টের একাধিক সূত্র নিশ্চিত করেছে, এচক্রটি দীর্ঘদিন ধরে পাওয়ার প্লান্টের শত শত টন মালামাল চুরি করে বিক্রি করে আসছিল।

কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম জানান, মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করা হয়েছে। প্রয়োজনীয় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই মো.আবু তালেব জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু করেছেন। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!