আদালতের আদেশ অমান্য করে ইমারত ও গরুর খামার নির্মাণ | আপন নিউজ

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদ্রাসা কলাপাড়ায় তাঁতী লীগ নেতাকে গ্রে’ফ’তা’র, জেলহাজতে প্রেরণ বরগুনায় প্রাথমিক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহারে যুবলীগ নেতার স্ত্রীসহ দুই জন আ’ট’ক
আদালতের আদেশ অমান্য করে ইমারত ও গরুর খামার নির্মাণ

আদালতের আদেশ অমান্য করে ইমারত ও গরুর খামার নির্মাণ

আমতলী প্রতিনিধিঃ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধীয় জমিতে মামলার বিবাদী আরিফুল ইসলাম রিপন আকন ইমারত ও গরুর খামার নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী আশরাফ উদ্দিন তালুকদার এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার খেকুয়ানী গ্রামে সোমবার রাতে।

জানাগেছে, উপজেলার খেকুয়ানী গ্রামের এসএ ৮২৬ নং খতিয়ানের এক একর ২১ শতাংশ জমির মালিক অলি মোহাম্মদ ওয়াকফ এস্টেটের আওলাদগণ। ওয়াকফ এস্টেটের আওলাদগণ (অংশীদারগণ) ওই জমি গত ১’শ ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন। গত বছর ৩১ অক্টোবর ওই জমিতে আরিফুল ইসলাম রিপন আকন, মোঃ জসিম আকন, ছালাম হাওলাদার ও মোঃ সোহরাফ হাওলাদার জোরপুর্বক দখল করে ইমারত নির্মাণ কাজ শুরু করেন। এ ঘটনায় আশরাফ তালুকদার বাদী হয়ে গত বছর ৫ নভেম্বর বরগুনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে বিবাদীগণকে কাজে নিষেধাজ্ঞা দেন। কিন্তু বিবাদী আরিফুল ইসলাম রিপন ও তার সহযোগীরা আদালতের আদেশ অমান্য করে ওই জমিতে সোমবার রাতে ইমারত ও গরুর খামার নির্মাণ করেছেন। মামলার বাদী আশরাফ তালুকদারের অভিযোগ আদালতের আদেশ অমান্য করে ইমারত ও গরুর খামার নির্মাণে বাঁধা দিলে তারা তাকে প্রাণ নাশের হুমকি দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন নারী বলেন, আরিফুল ইসলাম রিপন আকন ও তার লোকজন রাতের আধারে ইমারত ও গরুর খামার নির্মাণ করেছেন।

প্রতিবেশী সুলতান বিশ্বাস ও নুর মোহাম্মদ মোল্লা বলেন, এ জমিতে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। ওই জমিতে আরিফুল ইসলাম আকন ও তার লোকজন রাতের আধারে ইমারত নির্মাণ করেছেন। তারা আরো বলেন, শত বছর ধরে এ জমি অলি মোহাম্মদ তালুকদারের ওয়াকফ এস্টেট জমির মালিক। তার আওলাদগণ এ জমি ভোগদখল করে আসছেন।

আরিফুল ইসলাম রিপন মুঠোফোনে বলেন, আদালতের নিষেধাজ্ঞার কোন নথি পাইনি।এ জমিতে অনেক আগেই ইমারত নির্মাণ করেছি।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা দেয়া আছে। ওই জমিতে একাধিকবার পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আদালতের আদেশ মতে প্রতিবেদন পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!