আমতলীতে ইটভাটায় অন্তঃস্বত্তা নারীসহ তিন শ্রমিককে মা রধ র | আপন নিউজ

রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার কলাপাড়ায় আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালিত; মা’ন’ব’ব’ন্ধ’ন ও কাগজের নৌকা ভাসানো কলাপাড়ায় দলিল জা’লিয়াতি করে অন্যের জমি দ’খ’লের চেষ্টা; চক্রের এক হোতার নামে মা’ম’লা কলাপাড়ায় ইসলামী ছাত্রশিবিরের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আমতলীতে খাস জমি নিয়ে দ্ব’ন্দ্ব; সং’ঘ’র্ষে আ’হ’ত-৭ কলাপাড়ায় ক্ষুদ্র মৎস্যজীবীদের মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আমতলীতে তাল গাছ নিয়ে দ্বন্ধে বৃদ্ধকে পি’টি’য়ে হ’ত্যা কুয়াকাটায় এ কেমন শত্রুতা! জেলের জাল ও নৌকায় আ’গু’ন
আমতলীতে ইটভাটায় অন্তঃস্বত্তা নারীসহ তিন শ্রমিককে মা রধ র

আমতলীতে ইটভাটায় অন্তঃস্বত্তা নারীসহ তিন শ্রমিককে মা রধ র

আমতলী প্রতিনিধিঃ ইটভাটার মালিক মোঃ আনোয়ার মৃধার কথামত শ্রমিকরা কাজ না করায় ছয় মাসের অন্তঃস্বত্তা মর্জিনা বেগম (২৫), মাকসুদা বেগম (৩৮)ও নাঈমকে (১৮) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত নারী শ্রমিক মর্জিনার স্বামী সুমন এমন অভিযোগ করেছেন। ইটভাটার মালিক মোঃ আনোয়ার মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কথামত কাজ না করায় দুই একটি কিল ঘুষি মারা হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় মেসার্স আজাদ ব্রিকস (এমএবি) ইটভাটায় বুধবার রাতে। ।

জানাগেছে, আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকার সেসার্স আজাদ ব্রিকসের (এমএবি) মালিক মোঃ আনোয়ার মৃধা শ্রমিকদের বুধবার রাতে মাটির মেশানোর কাজ করতে নির্দেশ দেয়। ওই সময় শ্রমিক বশির সিকদার , তার ছেলে নাঈম ও সুমন রাতে কাজ করতে অপরগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে ইটভাটার মালিক আনোয়ার মৃধা ও তার লোকজন শ্রমিক বশির সিকদারের ছেলে নাঈম ও সুমনকে মারধর শুরু করে। সুমনকে রক্ষায় তার ছয় মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী মর্জিনা বেগম ও নাঈমের মা মাকসুদা বেগম এগিয়ে গেলে তাদের পিটিয়ে জখম করে। এতে মর্জিনা বেগম, মাকসুদা ও নাঈম আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

শ্রমিক বশির সিকদার বলেন, রাতে ইটভাটার মালিক আনোয়ার মৃধা মাটি মেশানোর কাজ করতে বলে। এতে আমরা রাজি না হওয়ায় মালিক আনোয়ার মৃধা বহিরাগত সন্ত্রাসী এনে শ্রমিক সুমনের ছয় মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রী নারী শ্রমিক মর্জিনা, আমার স্ত্রী মাকসুদা ও ছেলে নাঈমকে পিটিয়ে জখম করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

শ্রমিক সুমন বলেন, আমার ছয় মাসের অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে মালিক আনোয়ার মৃধা বহিরাগত সন্ত্রাসী এনে মারধর করেছে। আমি এ ঘটনার বিচার দাবী করছি।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!