বানারীপাড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শিক্ষক সমাবেশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় জা’ল ভোট ও গোপন কক্ষে ছবি তোলায় আ’ট’ক-৩ কলাপাড়ায় অটোরিকশার ধা’ক্কায় শ্রমিক নি’হ:ত মিঠাগঞ্জ ইউনিয়নে উন্নয়নের অঙ্গীকার এবিএম মোশাররফ হোসেনের কলাপাড়ায় যৌথবাহিনীর অ’ভিযানে দেশীয় অ’স্ত্রসহ যুবক গ্রে’ফ’তা’র ইসলামী আন্দোলন থেকে বহিষ্কৃত শতাধিক নেতাকর্মীর বিএনপি প্রার্থীকে সমর্থন পটুয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থীকে গণ অধিকার পরিষদের পূর্ণ সমর্থন পায়রা বন্দরে নির্মাণাধীন আন্দারমানিক ব্রিজে দু’র্ঘ’ট’না: নি’হ’ত ১, আ’হ’ত-৩ বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে-এবিএম মোশাররফ হোসেন বরগুনা-১ আসনে বিএনপি ও ইসলামী আন্দোলন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই বরগুনা হবে চাঁ’দা’মুক্ত-প্রতিশ্রুতি বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার
বানারীপাড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শিক্ষক সমাবেশ

বানারীপাড়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শিক্ষক সমাবেশ

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়াঃ

বরিশালের বানারীপাড়ায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শিক্ষক সমাবেশ – ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।১৬ জানুয়ারি বিকাল ২.৩০ মিনিটে বানারীপাড়া ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার প্রতিনিধি এবং বানারীপাড়া -উজিরপুরের বিএনপির অন্যতম জনপ্রিয় নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু।তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন না করার ফলশ্রুতিতে শিক্ষার মান উন্নত হয়নি এবং আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী সাফল্যমন্ডিত হতে পারেনি।এছাড়াও তিনি বলেন তারা মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন কাঠামোতে বড় ধরনের বৈষম্য সৃষ্টি করেছিল যার কারণে অধিকাংশ শিক্ষকদেরই মানবেতর জীবন যাপন করতে হয়। তিনি আরো বলেন শিক্ষক হলেন জাতি গড়ার কারিগর তাই তাদের বেতন সম্মানজনক হওয়া উচিত।সাংবাদিক সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব বায়েজিদুর রহমান,অফিসার ইনচার্জ জনাব মোঃ মোস্তফা,বানারীপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব খন্দকার রফিকুল ইসলাম, বাকশিসের বরিশাল জেলার শাখার অন্যতম প্রেসিডিয়াম সদস্য জনাব অধ্যক্ষ রুহুল আমিন বেপারী, বাকশিসের বরিশাল জেলা সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান নকীব, বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল জেলা শাখার সভাপতি জনাব গোলাম মাহমুদ মাহবুব মাস্টার, সাধারণ সম্পাদক জুনায়েত হোসেন খান।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ জনাবা আফরোজা খানম,বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাকসুদা বেগম, বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক জনাব শাহে আলম মিয়া, সদস্য সচিব রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার, যুগ্ন আহবায়ক আব্দুস সালাম, সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সদস্য সচিব মোহাম্মদ মিজান ফকির, বাংলাদেশ শিক্ষক সমিতির বানারীপাড়া উপজেলা শাখার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সভাপতি আখতারুজ্জামান বিপ্লব, মাধ্যমিক পর্যায়ের সভাপতি জনাব আব্দুস সাত্তার মোল্লা। উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগন উক্ত শিক্ষক সমাবেশ ও পরিচিতি সভায় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে ফুটিয়ে তোলায় বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি জনাব গোলাম মাহমুদ মাহবুব মাস্টার তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!