গলাচিপায় ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল চু-রি; আ ট ক-১ | আপন নিউজ

বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ভাড়া বাসায় দুর্ধ’র্ষ চু’রি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লু’ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে কলাপাড়ায় অভিভাবক সমাবেশ তালতলীতে গণভোটের পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ হাজারো মানুষের অশ্রুসিক্ত নয়নে চির বিদায় নিলেন মহিপুরের মন্নান হাওলাদার পায়রা বন্দর স্টিভেডরিং হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যনির্বাহী কমিটির অভিষেক পরিচিতি সভা আমতলীতে ছয় শতাধিক মসজিদে এক লাখ ২০ হাজার মানুষের মাঝে গণভোটের প্রচারনা আমতলীতে এতিমদের মাঝে কম্বল বিতরন সুষ্ঠু ভোট হলে সরকার গঠনে বিএনপিই এগিয়ে থাকবে: এবিএম মোশাররফ হোসেন গলাচিপায় নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেল ২৮ শিশু ক্ষুদ্র জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির ১২তম বার্ষিক সভা
গলাচিপায় ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল চু-রি; আ ট ক-১

গলাচিপায় ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের মালামাল চু-রি; আ ট ক-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপায় বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের স্টিলের বিভিন্ন মালামাল চুরির সময় হাতেনাতে পুলিশ হানিফ মোল্লা (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের চৌরাস্তা নামক স্থানে চুরির মালামাল নিযে যাওয়ার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয়রা জানান, গুয়াবাড়িয়া গ্রামের চৌরাস্তা নামক এলাকায় বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের একটি তথ্য সেবা কেন্দ্র রয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির কারণে ওই এলাকায় কোন লোকজন ছিল না। এ সুযোগে সকাল ১০টার দিকে হানিফ মোল্লা তথ্য সেবা কেন্দ্রে ঢুকে ভবনের স্টিলের বিভিন্ন মালামাল খুলে অটোভ্যানে নিয়ে যাচ্ছিল। ওই সময় স্থানীয় লোকজন চুরির মালামালসহ হানিফকে দেখে কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে এসআই কামাল হোসেন ঘটনাস্থলে গিয়ে হানিফকে আটক করে এবং চুরি হওয়া স্টিলের গ্রিল, দরজা-জানালা, চেয়ার, টেবিল জব্দ করে।

বকুলবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, আমি বিষয়টি শুনেছি। ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মালামাল চুরির ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কলাগাছিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক ঝিলন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের মালামালসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!