সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা,মুখ বেঁ-ধে হ-ত্যা করে ঘরের মালামাল লু-ট

কলাপাড়ায় সাবেক সেনা সদস্যের স্ত্রীকে হাত-পা,মুখ বেঁ-ধে হ-ত্যা করে ঘরের মালামাল লু-ট

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় নীলগঞ্জের মিয়াবাড়িতে সাবেক এক সেনা সদস্যের ঘরে ঢুকে স্ত্রী শাহনাজ পারভিন লাকীকে হাত,পা ও মুখ বেঁধে হত্যার পর মালামাল ও নগদ টাকা লুট করে নিয়েছে একদল দূর্বৃত্ত।

সোমবার মধ্যরাতের পর এ ঘটনা ঘটলেও মঙ্গলবার সকালে এ ডাকাতি ও হত্যার ঘটনা জানতে পারে এলাকার লোকজন, নিহতের স্বজন ও কলাপাড়া থানা পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে গেলেও এ হত্যা ও ডাকাতির ঘটনায় জড়িতদের চিহ্নিত কিংবা কি কি মালামাল লুট করা হয়েছে তার সঠিক তথ্য জানাতে পারেনি ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম জানান, নিহত গৃহবধূ সাবেক সেনাবাহিনী সদস্য আবুল কালাম আজাদের স্ত্রী। ঘরের খাটের উপর তার হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত পাওয়া গেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা তদন্তে সিআইডি ও পিবিআইর ফরেনসিক টিম বিভিন্ন আলামত সংগ্রহ করার পর মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হবে।

নিহতের স্বজন ও এলাকার লোকজন জানান, নিহত গৃহবধূ লাকী ঘরে একা ছিলেন। সকালে বাসার সামনে এসে ডাকাডাকির পর তার সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকেন। এসময় তাকে খাটের উপর হাত,পা ও মুখ বাঁধা অবস্থায় মৃত দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে আসে এবং থানায় খবর দেয়া হয়। এ সময় ঘরের বিভিন্ন আলমিরা, ড্রয়ার ভাঙ্গা এবং মালামাল এলোমেলো ছড়ানো ছিটানো দেখা যায়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!