কলাপাড়ায় চাঁ-দা’বা’জি মা-ম’লা করে বিপাকে ব্যবসায়ী | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
কলাপাড়ায় চাঁ-দা’বা’জি মা-ম’লা করে বিপাকে ব্যবসায়ী

কলাপাড়ায় চাঁ-দা’বা’জি মা-ম’লা করে বিপাকে ব্যবসায়ী

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় চাঁদাবাজির মামলা করে বিপাকে পড়েছেন মুদি ব্যবসায়ী মোঃ বেল্লাল পাহলান (৪৮)। আসামিরা বাদীকে বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। দোকান বন্ধ ও ঘেরের মাছ ধরা সহ নানা ক্ষতিসাধন করে এলাকা ছাড়া করার হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নীলগঞ্জের দড়িয়াপুর গ্রামের মৃতঃ আঃ ছত্তার পাহলান’র ছেলে ব্যবসায়ী বেল্লাল পাহলান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে মোঃ বেল্লাল পাহলান বলেন, আক্কেলপুর গ্রামের আক্কেলপুর সরকারি প্রাথমিক বিদ্যালযের দক্ষিণ পাশে ওয়াক্‌ফ স্টেটে প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে মুদি দোকান সুনামের সঙ্গে করে আসছি। ১৭ জানুয়ারি সোহাগ মুন্সী (৩৫), বেল্লাল আকন (৩২), হিরু প্যাদা (৩৫), জাকির হাওলাদার (৫৫), মাহবুব (৩২), চাঁন মিয়া (৪৫), নাসির (৩৫) ও ফেরদাউস (৩৮) আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে আমার দোকান বন্ধ করে দিবে এবং আমার ঘেরের মাছ ধরে নিয়ে যাবে বলে হুমকি দেয়। কিন্তু তাদের চাঁদা দিতে অস্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ভয়ভীতি সহ নানা ধরনের হুমকি দিয়ে আসছে। আমি কোন উপায় না পেয়ে মঙ্গলবার (২১ জানুয়ারি) অভিযুক্ত সোহাগ মুন্সী, বেল্লাল আকন, হিরু প্যাদা, জাকির হাওলাদার, মাহবুব, চাঁন মিয়া, নাসির, ফেরদাউস কে আসামি করে কলাপাড়া থানায় এটি চাঁদাবাজির মামলা দায়ের করি। যার মামলা নং-২৮। এ মামলায় আক্কেলপুর গ্রামের আজিজ ক্বারী’র ছেলে জাকির হাওলাদার কে গ্রেফতার করে পুলিশ। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার দোকান ভাঙচুর এবং দোকানের সামনে থাকা আকাশ নিয়ে যায়। সকালে আমার ছেলে দোকানে গেলে, দোকান খুলতে দেয়নি। আসামিরি জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম, এ ঘটনায় মামলার রুজু করা হয়েছে, এ মামলার আসামি জাকির কে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!