আমতলীতে হতদরিদ্র সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্র-তিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীতে হতদরিদ্র সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্র-তিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন

আমতলীতে হতদরিদ্র সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্র-তিবাদে মা’ন’ব’ব’ন্ধ’ন

আমতলী প্রতিনিধিঃ আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকনের সরকারী জমি দখল এবং সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আমতলী পৌর শহরের আমুয়ার চর এলাকায় এ মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী সাত পরিবারসহ অন্তত শতাধিক মানুষ অংশ নেয়।

জানাগেছে, আমতলী পৌর শহরের আমুয়ার চর এলাকার খাস খতিয়ানের জমিতে সাতটি হতদরিদ্র পরিবার গত ৩০ বছর ধরে বসবাস করে আসছেন। গত বছর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন প্রভাবখাটিয়ে ওই জমি তার দাবী করে বালু ভরাট করে একাংশ দখলে নেয়। কিন্তু হত দরিদ্র পরিবারগুলো তার ভয়ে প্রতিবাদ করতে পারেনি। বর্তমানে ওই জমিতে থাকা সুরাত গাজী, মনির হাওলাদার, রুনা বেগম, জাহানারা বেগম, নিজাম উদ্দিন কালা, আতিফুল বেগম ও আনোয়ার মল্লিকের পরিবারকে উচ্ছেদ করতে পায়তারা চালাচ্ছেন আওয়ামীলীগ নেতা এমন অভিযোগ ভুক্তভোগী পরিবারের। আওয়ামীলীগ নেতার এ জমি দখল ও সাত পরিবারকে উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয়রা মানববন্ধন করেছে। নিজাম উদ্দিন কালার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাকির হোসেন, সুরাত গাজী, রুনা বেগম, জাহানারা বেগম ও ময়না বেগম প্রমুখ।

আনোয়ার মল্লিক, জাহানারা বেগম ও আতিফুল বেগম কান্নাজনিত কন্ঠে বলেন, মোরা সাতটি পরিবার গত ৩০ বছর ধরে বসবাস করে আসছি। কিন্তু আওয়ামীলীগ নেতা কামাল আকন সরকারী জমি দখল করে আমাদের উচ্ছেদ করতে পায়তারা চালাচ্ছে। আমরা এখন যাব কোথায়?

আমতলী উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম (কামাল) আকন বলেন, আমার কবলাকৃত জমিতে বালু ভরাট করেছি। এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। যারা আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তাদের নামে উচ্ছেদের মামলা দিয়েছি। আমাকে হয়রানী করতে তারা এমন কর্মকান্ড চালাচ্ছেন।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তারেক হাসান বলেন, চরের জমি সাধারণত সরকারী জমি হিসেবে বিবেচিত। ওই জমি নিয়ে একজনে মামলা করেছে। এ বিষয়ে সরকার বিবাদী হয়ে আইনী লড়াই করবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!