শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
মন্দির নিয়ে সং-ঘ’র্ষে দশমিনায় নি হ ত-১

মন্দির নিয়ে সং-ঘ’র্ষে দশমিনায় নি হ ত-১

সঞ্জিব দাস, গলাচিপাঃ পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দির নিয়ে হিন্দু সম্প্রদায়ের দুই ভক্তগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক কৃষ্ণভক্তের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দিবাংসু হাওলাদার ওরফে কালু (৩০)।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম নিশ্চিত করেছেন যে, মন্দির নিয়ে চলমান বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলা এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

উপজেলার গুলি আউলিয়াপুর গ্রামে ৩০ বছরের পুরোনো একটি কৃষ্ণমন্দির রয়েছে। সম্প্রতি মতুয়াভক্তরা ওই মন্দিরের পাশে একটি নতুন মন্দির স্থাপন করে পূজা-অর্চনা শুরু করেন। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দেয়।

১৪ জানুয়ারি সন্ধ্যায় কৃষ্ণমন্দিরে পূজা দিতে আসা মতুয়াভক্ত কৃষ্ণা রানী ও কৃষ্ণভক্ত লক্ষ্মী রানীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের প্রায় ১০ জন আহত হন।

পরদিন ১৫ জানুয়ারি সকাল ৮টার দিকে আবার সংঘর্ষে লিপ্ত হয় উভয় পক্ষ। দুই দফার সংঘর্ষে আহত হন ২৫ জন।

 

সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় মন্টু হাওলাদার (৪০), সন্তোষ হাওলাদার (৪৫), সজল হাওলাদার (৩৫), দিবাংসু হাওলাদার (৩০), স্বপন হাওলাদার (৪৫) ও তপন হাওলাদারকে (৩৫)। দিবাংসু হাওলাদারের অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি মারা যান।

প্রশাসন থেকে বিরোধ মেটানোর উদ্যোগ নেওয়া হলেও এখনো পরিস্থিতি থমথমে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ টহল

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!