উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ

উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে আমতলী থানা পুলিশ

আমতলী প্রতিনিধিঃ অভিযানে উদ্ধার হওয়া চারটি গরু নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে গত দুই মাস ধরে থানার অভ্যান্তরে পুলিশ এগুলো লালন পালন করছেন। দ্রুত এ গরুগুলো সনাক্ত করে নেয়ার দাবী জানিয়েছেন ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ।

জানাগেছে, আমতলী উপজেলার বিভিন্ন এলাকায় বেশ কিছুদিন ধরে গরু চুরি বৃদ্ধি পায়। গরু চোরদের উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসী। গত পয়েলা ডিসেম্বর আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের চাউলা বাজার থেকে চারটি গরুসহ চোর লিটন ঢালিকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য মতে আমতলী ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন এলাকা থেকে আরো ১০ টি গরু উদ্ধার করা হয়। এ গরু গুলোর মধ্যে ১০ টি গরু আমতলী, তালতলী ও ভান্ডারিয়া উপজেলার অভিভাবকরা সনাক্ত করে নিয়ে যায়। অবশিষ্ট চারটি গরু প্রায় দুই মাস পেরিয়ে গেলেও কেউ সনাক্ত করতে আসেনি। এতে এ গরু চারটি নিয়ে বিপাকে পরেছে আমতলী থানা পুলিশ। অভিভাবক না পেয়ে থানার অভ্যান্তরে সামিয়ানা টানিয়ে গরু চারটি লালন পালন করছে থানা পুলিশ।

আমতলী থানার এসআই মোঃ আজিজুর রহমান বলেন, চারটি গরুর কোন মালিক খুজে পাচ্ছি না। নিরুপায় হয়ে লালন পালন করতে হচ্ছে।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, গত দুই মাস ধরে চারটি গরু কেউ সনাক্ত করে নিতে আসেনি। গরুগুলোকে থানায় বাউন্ডারীর মধ্যে সামিয়ানা টানিয়ে লালন পালন করতে হচ্ছে। তিনি আরো বলেন, আদালতের আদেশের অপেক্ষায় আছি। আদেশ পেয়ে তদানুসারে ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!