শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক পেলেন গাজী মোঃ ফারুক | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধূকে নি’র্যা’ত’নে’র অভিযোগ, ডোবায় ফেলে রেখে যায় স্বজনরা আমতলী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার
শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক পেলেন গাজী মোঃ ফারুক

শেরে বাংলা স্মৃতি সম্মাননা পদক পেলেন গাজী মোঃ ফারুক

আপন নিউজ অফিসঃ সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি সম্মাননা পদক ২০২৫ লাভ করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা পদক প্রদান করেন।

শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আবদুস সালাম মামুন।

শেরে বাংলা এ,কে ফজলুল হক স্মৃতি পরিষদ ও সিজি কমিউনিকেশন বিডি এর যৌথ উদ্যোগে ২৫ জানুয়ারি শনিবার বিকাল ৪ টায় ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তন ৮৭,পুরানা পল্টন লাইন,পল্টন টাওয়ার (৪র্থ তলা) বিজয়নগর, ঢাকা। অবিভক্ত বাংলার জাতীয় নেতা (প্রথম প্রধানমন্ত্রী) শেরেবাংলা এ,কে ফজলুল হকের কর্মজীবন শীর্ষক আলোচনা সভা, শীত বস্ত বিতরণ ও শেরেবাংলা স্মৃতি পদক ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করেন।

সম্মাননা অনুষ্ঠানে দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি সম্মাননা পদক- ২০২৫ পাওয়া কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক বলেন, এ কৃতিত্ব কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন ও সকল বিএনপির নেতাকর্মীদের।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!