বাউফলে অটোরিকশা চালক হ-ত্যা মা ম লা য় গ্রে ফ তা র বিএনপির দুই নেতা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজে নবীন বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফিস্ট-২০২৬ কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা’র প্র’তিবা’দে মা’ন’ব’ব’ন্ধ:ন কলাপাড়ায় ফেরদৌস মুন্সী হ’ত্যা: আপন ভাইসহ দুইজন গ্রে’ফ’তা’র কলাপাড়ায় শীঘ্রই পারিবারিক আদালত স্থাপন করা হচ্ছে আমতলীতে পরকিয়ার জেরে স্ত্রীকে হ’ত্যা! আ’ত্ম’হ’ত্যার নাটকের অভিযোগ পরিবারের আমতলীতে হ-ত্যা মা’ম’লা’য় পরিকল্পনাকারী বাদ, ওসির বি’রু’দ্ধে হু’ম’কি’র অভিযোগ কলাপাড়ায় বহু-অংশজনীয় মৎস্যজীবী প্লাটফর্মের সভা অনুষ্ঠিত বরগুনা শহরে আ-গু’নে পু-ড়েছে তিনটি বসত ঘর উপকূলের শিক্ষায় প্রযুক্তির ছোঁয়া: কুয়াকাটায় ১২০ শিক্ষার্থী নিয়ে রোবোটিকস কর্মশালা সাংবাদিক জাহিদ রিপনের মাগফিরাত কামনায় মহিপুর প্রেসক্লাবে দোয়া
বাউফলে অটোরিকশা চালক হ-ত্যা মা ম লা য় গ্রে ফ তা র বিএনপির দুই নেতা

বাউফলে অটোরিকশা চালক হ-ত্যা মা ম লা য় গ্রে ফ তা র বিএনপির দুই নেতা

উত্তম কুমার, বাউফলঃ বাউফলে অটোরিকশা চালক সুজন হাওলাদার (৩০) হত্যা মামলা দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮জানুয়ারি) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহীর ছেলে এনামুল হক সাপাহী (৩০) ও একই ইউনিয়নের সত্তার মুন্সির ছেলে জিহাস মুন্সি (২৪)। গ্রেফতার এনামুল ওই ইউনিয়ন জিয়া মঞ্চের আহবায়ক ও জিহাদ ছাত্রদলের কর্মী।

পুলিশ জানায়, সোমবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে নিজ অটোরিকশায় বসে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সুজন হাওলাদার। এসময় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মূনঈমুল ইসলাম মিরাজ ও তার ছোট ভাই মোরসালিন ইসলামের নেতৃত্বে দুর্বৃত্তরা হঠাৎ এসে সুজনকে সুইজগিয়ার নামক বিদেশী চাকু দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতে পিতা নবী আলী হাওলাদার বাদী হয়ে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার আসামি এনামুল ও জিহাদ কারখানা নদী পারি দিয়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ৷ পুলিশের প্রাথমিক তদন্তে আসামিদের অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। পূর্ব বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সকল আসামিকে গ্রেফতার করলে ঘটনার মূল রহস্য উদঘাটন করা যাবে বলেও জানায় বাউফল থানার পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!