আমতলীতে ট্রাকের ধাক্কায় দিনমজুর নি-হ ত | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীতে ট্রাকের ধাক্কায় দিনমজুর নি-হ ত

আমতলীতে ট্রাকের ধাক্কায় দিনমজুর নি-হ ত

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে ট্রাকের ধাক্কায় সোহরাফ হাওলাদার (৫০) নামের এক দিন মজুর নিহত হয়েছে। মঙ্গলবার তার মহদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মানিকঝুড়ি সড়কের সাতধারা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সোহরাফ আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে।

জানাগেছে, উপজেলার তারিকাটা গ্রামের মোশাররফ হাওলাদারের ছেলে সোহরাফ হাওলাদার পরিবারসহ দীর্ঘদিন ঢাকায় বসবাস করেন। সোমবার রাত সাড় ১০ টার দিকে তার ছেলে মামুনকে (১০) নিয়ে ঢাকা যেতে মোটর সাইকেলে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে মানিকঝুড়ি সড়কের সাতধারা নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকে তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে যায়। এতে সোহরাফ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ অমিত তাকে মৃত্যু ঘোষনা করেন। অপর দিকে ঘাতক ট্রাকটি তাৎক্ষনিক পালিয়ে গেছে।

নিহতের চাচা আসাদ হাওলাদার বলেন, ভাতিজা সোহরাফ তার ছেলেকে নিয়ে ঢাকা যেতে মোটর সাইকেলে আমতলী যাচ্ছিল। পথিমধ্যে মানিকঝুড়ি সড়কের সাতধারা নামক স্থানে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমিত বলেন, হাসপাতালে আনার পূর্বেই সোহরাফ মারা গেছেন।

আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!