তালতলীতে মা-দক বিক্রিতে বাঁধা দেয়ায় মোটর সাইকেল চালককে কু-পি’য়ে হ-ত্যা | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
তালতলীতে মা-দক বিক্রিতে বাঁধা দেয়ায় মোটর সাইকেল চালককে কু-পি’য়ে হ-ত্যা

তালতলীতে মা-দক বিক্রিতে বাঁধা দেয়ায় মোটর সাইকেল চালককে কু-পি’য়ে হ-ত্যা

আমতলী প্রতিনিধিঃ মাদক বিক্রিতে বাধা দেয়ায় মোটর সাইকেল চালক আরাফাত খাঁনকে (২২) মাদক বিক্রেতা শহীদ সিকদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদার কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ঘটেছে তালতলী উপজেলার কচুপাত্রা পুরাতন বাজার এলাকায় শনিবার রাত নয়টার দিকে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

তালতলী থানার ওসি মোঃ শাহ জালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। নিহতরে মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

জানাগেছে, তালতলী উপজেলার পচাকোড়িয়া ইউনিয়নের কলা রং গ্রামের শহীদ সিকাদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিত সিকদার দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছে। গত বৃহস্পতিবার শহীদ সিকদারের ছেলে সোহেল সিকদার ও আরাফাত সিকদার কচুপাত্রা বাজারে মাদক বিক্রি করতে আসে। এতে মোটর সাইকেল চালক আরাফাত খাঁন বাঁধা দেয়। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্ধ হয়। শনিবার রাত নয়টার মোটর সাইকেল চালক আরাফাত খাঁন প্রতিবেশী হাবিব উল্লাহকে নিয়ে কচুপাত্রা পুরাতন বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ওত পেতে থাকা মাদক বিক্রেতা শহীদ সিকদার, তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা বায়েজিদ সিকদারসহ ১০-১২ জন সন্ত্রাসী আরাফাত খানের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে মোটর সাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এ ঘটনা স্থানীয় অর্ধ শতাধিক লোকজন প্রত্যক্ষ করে। কিন্তু সন্ত্রাসীদের ভয়ে তারা আরাফাতকে রক্ষায় এগিয়ে আসেনি। আরাফাতকে কুপিয়ে তারা বীরদর্পে চলে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় মোটর সাইলেকের থাকা তার প্রতিবেশী হাবিব উল্লাহ গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য নিয়ে আসে। ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ রাসেদ মাহমুদ রোকনুজ্জামান মোটর সাইকেল চালক আরাফাত খাঁনকে মৃত্যু ঘোষনা করেন। অপর আহত হাবিব উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, মোটর সাইকেল চালক আরাফাত খানকে কলা রং গ্রামের শহীদ সিকদার ও তার দুই ছেলে সোহেল সিকদার, আরাফাত সিকদার ও ভাতিজা রায়েজিদ সিকদারসহ ১০-১২ জনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।

আহত হাবিব উল্লাহর বাবা ইলিয়াস হাওলাদার বলেন, কলা রং গ্রামের শহীদ সিকদার, তার দুই ছেলে ও ভাতিজা মিলে সিকদার মোটর সাইকেল চালক আরাফাত সিকদারকে কুপিয়ে হত্যা করেছে। আরাফাতের মোটর সাইকেলে আমার ছেলে হাবিব উল্লাহ ছিল। তাকেও কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করছি।

নিহত আরাফাত খাঁন বাবা আব্দুল জলিল খাঁন কান্নাজনিত কন্ঠে বলেন, মাদক সেবনে বাঁধা দেয়ায় আমার ছেলেকে শহীদ সিকদার ও তার ছেলেরা কুপিয়ে হত্যা করেছে। আমি এর বিচার চাই।

শারিকখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক খাঁন বলেন, মোটরসাইকেল চালক আরাফাত খাঁন আমার ভাইয়ের ছেলে। তাকে শহীদ সিকদার ও তার ছেলেরা পুর্ব শত্রæতার জের ধরে কুপিয়ে হত্যা করেছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাসেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আরাফাত খানকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!