আমতলীতে জমি দ-খল করতে ঘর তোলায় বাঁ-ধা দেয়ায় ভাগ্নের পায়ের র-গ কা-টলেন মামা | আপন নিউজ

বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত
আমতলীতে জমি দ-খল করতে ঘর তোলায় বাঁ-ধা দেয়ায় ভাগ্নের পায়ের র-গ কা-টলেন মামা

আমতলীতে জমি দ-খল করতে ঘর তোলায় বাঁ-ধা দেয়ায় ভাগ্নের পায়ের র-গ কা-টলেন মামা

আমতলী প্রতিনিধিঃ জমি দখল করতে ঘর তোলায় বাঁধা দেয়ায় মামা আমিনুল ইসলাম বেল্লাল ভাগ্নে সুমন চৌকিদারের পায়ের রগ কেটে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার ছোট ভাই রায়হান ও মেঝ ভাই মাহবুবকে পিটিয়ে গুরুতর জখম করেছে। বড় ভাই রুহুল আমিন এমন অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে রবিবার গভীর রাতে আমতলী পৌরসভার লোচা গ্রামে ।

জানাগেছে, আমতলী পৌরসভার লোচা গ্রামে রবিবার গভীর রাতে আমিনুল ইসলাম বেল্লাল পৈত্রিক জমিতে বহিরাগত সন্ত্রাসী এনে ঘর নির্মাণ কাজ শুরু করেন। এতে মেঝ ভাই মাহবুব, ছোট ভাই রায়হান ও ভাগ্নে সুমন চৌকিদার বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সেজ ভাই আমিনুল ইসলাম বেল্লালের নির্দেশে সন্ত্রাসীরা তার ভাগ্নে সুমন চৌকিদারের ডান পায়ের রগ কেটে দেয় এবং অপর দুই ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছেন।

আহত ভাগ্নের সুমনের বড় মামা রুহুল আমিন বলেন , রবিবার দিবাগত রাতে আমার সেজ ভাই বেলাল কাউকে না জানিয়ে জমি দখল করতে বহিরাগত সন্ত্রাসী এতে ঘর তুলছিল। এতে বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা ভাগ্নে সুমন চৌকিদারের ডান পায়ের রগ কেটে দেয় এবং দুই ভাইকে কুপিয়ে গুরুতর জখম করেছে। আমি এ ঘটনায় জড়িতদের শাস্তি দাবী করছি।

সেজ ভাই আমিনুল ইসলাম বেল্লালের স্ত্রী শিল্পি বেগম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, উল্টো তারা আমার শ্বশুরের জমিতে তোলা ঘর ভাংচুর করে নিয়ে গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, সুমন নামের একজনের পায়ের রগ কাটা অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকেসহ দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!