রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
নিখোঁজের চারদিন পরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

নিখোঁজের চারদিন পরে অচেতন অবস্থায় যুবক উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ ঢাকার ডেমরা থেকে মেহেদী হাসান বায়েজিদ দুই লাখ টাকা নিয়ে নিখোঁজের চারদিন পর আমতলী উপজেলার মানিকঝুড়ি নামক স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। রবিবার রাতে তাকে এক অটোচালক উদ্ধার করেছেন। পরে তিনি তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

জানাগেছে, উপজেলার ছোট নীলগঞ্জ গ্রামের বাদল সরদারের ছেলে মেহেদী হাসান বায়েজিদ ঢাকার ডেমরা থানা এলাকার একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন। বৃহস্পতিবার দুপুরে বিকাশ থেকে দুই লক্ষ টাকা তুলে অফিসে যাচ্ছিল। এরপর থেকে মেহেদী নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার ঢাকার ডেমরা থানায় সাধারণ ডায়েরী করে তার পরিবার। রবিবার রাত সাড়ে ১০ টিকে আমতলী-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি নামক স্থানে এক অটোচালক অচেতন অবস্থায় দেখতে পায়। পরে তিনি তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসক ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ৩ টা) তার জ্ঞাণ ফিরেনি।

মেহেদীর বাবা বাদল সরদারের অভিযোগ তার ছেলে মেহেদীকে অফিসের লোকজন মারধর শেষে অচেতন করে টাকা ছিনিয়ে নিয়ে সড়কের পাশে ফেলে রেখে গেছেন। তদন্ত করে এর সুষ্ঠু বিচার দাবী করছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহৃ রয়েছে। তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে তাকে চেতনা নাশক ঔষধ খাওয়ানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী থানার ওসি (তদন্ত) মোঃ আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!