কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে যুগান্তর কলাপাড়া প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা অমল মুখার্জির সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোশারফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সিনিয়র সাংবাদিক এইচ এম আকবর।

বক্তব্য রাখেন সাংবাদিক প্রভাষক চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, এস কে রঞ্জন, মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, জসীম পারভেজ, মোয়াজ্জেম হোসেন, ফরিদ উদ্দিন বিপু, উন্নয়ন কর্মী সাইফুল্লাহ মাহমুদ, সেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম, রাসেল মোল্লা, ইমন আল আহসান প্রমুখ।

অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা মরহুম নুরুল ইসলাম বাবুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসা শিক্ষক মাওলানা ফোরকানুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামান ইউসুফ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!