কুয়াকাটায বাংলাভিশন প্রতিনিধি মিরনকে কু-পি-য়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ
কুয়াকাটায বাংলাভিশন প্রতিনিধি মিরনকে কু-পি-য়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা

কুয়াকাটায বাংলাভিশন প্রতিনিধি মিরনকে কু-পি-য়ে বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা

জাহিদ রিপনঃ কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কুয়াকাটা প্রতিনিধি, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কলাপাড়া রিপোর্টর্স ইউনিটির সদস্য জহিরুল ইসলাম মিরনকে এলোপাথাড়ি কুপিয়ে আশংকাজনক অবস্থায় বাসার সামনে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় কুয়াকাটার তুলাতলী ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত অবস্থায় মিরনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক বরিশালে প্রেরন করেন। পুলিশ তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, সাংবাদিক জহিরুল ইসলাম মিরন ঢাকা থেকে রাত আনুমানিক সাড়ে ১২ টার সময় গাড়ি থেকে বাসার সামনে নামলে হত্যা উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় কিংবা বাসার মানুষ টের পায়নি।

ওসি বলেন,‘ইতিমধ্যে ফিলিং স্টেশন এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান আছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করতে না পারলেও আশা করি দ্রুত সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।’

সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে আশংকা জনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে দায়িত্বরত চিকিৎসক। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.রবিউল ইসলাম।

ইউএনও বলেন,’মিরনকে আশংকাজনক অবস্থায় বরিশালে পাঠানো হয়েছে। দুই হাত, মাথায় এবং দাঁড়ির নিচে জখম করেছে। এছাড়া বুকেও ছুড়িকাঘাত করা হয়েছে। প্রশাসন বান্ধব একজন সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ঘটনায় উপজেলা প্রশাসন ও ব্যথিত।’

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!